T20 World Cup 2024

খেলা না দেখেও টিম ইন্ডিয়ার জয়ে অমিতাভের চোখে জল, উচ্ছ্বসিত আয়ুষ্মান-কার্তিকরাও

ভারতই 'ক্রিকেটের সুপার পাওয়ার', দাবি আয়ুষ্মানের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৪, ১৭:১৫

options
link
খেলা না দেখেও টিম ইন্ডিয়ার জয়ে অমিতাভের চোখে জল, উচ্ছ্বসিত আয়ুষ্মান-কার্তিকরাও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারের রাত স্বপ্নপূরণের রাত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেরার খেতাব ছিনিয়ে নিয়েছে ভারত। সারা দেশে যেন অকাল দীপাবলি। সেলিব্রেশনে তারকারাও। ‘মেন ইন ব্লু’র এই জয়ে বিগ বি অমিতাভ বচ্চনের আবেগের বাঁধ ভেঙেছে। চোখে তাঁর আনন্দাশ্রু। ‘চ্যাম্পিয়ন’দের শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, কাজল, রবিনা ট্যান্ডন, অনন্যা পাণ্ডেরাও।

Advertisement

তিনি দেখলে নাকি ভারত হেরে যায়। তাই ফাইনাল ম্যাচ দেখেননি অমিতাভ বচ্চন।  নিজের ব্লগে জানিয়েছেন এই কথা। আর ‘X’ হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আবেগঘন মুহূর্ত। ভারতে জয়ের পর সেখানে বিগ বি লিখেছেন, “চোখের জল নিচের দিকে গড়িয়ে পড়ছে….টিম ইন্ডিয়ার এই আনন্দাশ্রুতে যেন সবাই এক হয়ে গিয়েছে। ইন্ডিয়া বিশ্বচ্যাম্পিয়ন। ভারতমাতার জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ১৭ বছর পর ফের টি-২০র বিশ্বসেরা, রোহিতদের কীর্তিতে উচ্ছ্বসিত ২০০৭-এর বিশ্বজয়ীরা]

“টিম ইন্ডিয়া হাল ছাড়েনি। আজ বিশ্বকাপ নয়, চিরকালের জন্য মন জিতে নিলেন। এ টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়”, লিখেছেন বলিউডের ‘চন্দু চ্যাম্পিয়ন’ কার্তিক আরিয়ান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন আয়ুষ্মান খুরানা। ক্যাপশনে অভিনেতা লেখেন, “আনন্দের অশ্রু! এই সময় ১৪০ কোটি মানুষের এক ‘জায়েন্ট হাগ’-এর। আহা কী ম্যাচ! কী ভালো একটা গ্রুপ! লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিল এই ভারতীয় দল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! ক্রিকেটের সুপার পাওয়ার…”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

বহু বছরের প্রতীক্ষার পর টিম ইন্ডিয়ার এই ভুবনজয়। এতেই উচ্ছ্বসিত কাজল। জয়ের মুহূর্তের একের পর এক ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন অনন্যা পাণ্ডে। উচ্ছ্বসিত বরুণ ধাওয়ান, অনিল কাপুর, অনুপম খের, রবিনা ট্যান্ডন, রণদীপ হুডারাও।

Kajol Raveena Ananya

[আরও পড়ুন: ‘দক্ষিণ আফ্রিকাকে বলো খোকা এসেছে’, ভারতের জয়ে তেরঙ্গা হাতে নিয়ে উচ্ছ্বাস সৃজিতের ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.