টি-২০ বিশ্বকাপ ২০২৬
India Vs Pakistan

‘মওকা আবার গেল’, পাক ব্রিগেডকে তুমুল ট্রোল অনুপমদের, ভারতবন্দনায় শামিল বলিউড

রবিবার কলম্বোয় ম্যাচ শুরুর আগে অনেকেই মনে করছিলেন, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশি সময় পেয়েছে পাকিস্তান। কিন্তু ঈশান কিষানের ৭৭ রানের দুরন্ত ইনিংসে কার্যত উড়ে যায় পাকিস্তান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:৪৬

options
link
‘মওকা আবার গেল’, পাক ব্রিগেডকে তুমুল ট্রোল অনুপমদের, ভারতবন্দনায় শামিল বলিউড
আবারও বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে পরাস্ত পাকিস্তান। ছবি: সংগৃহীত

আবারও বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে পরাস্ত পাকিস্তান (India Vs Pakistan)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বে ৬১ রানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে মেন ইন ব্লু। দুর্ধর্ষ জয়ের পর ঈশান কিষানদের প্রশংসায় ভরিয়ে দিয়েছে বলিউড। অনুপম খের, আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে একের পর এক তারকা-ভারতের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ সকলেই।

Advertisement

পর্দায় সিংহমের দাপট দেখান তিনি। সেই অজয় দেবগণ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমাদের দলটা দারুণ, ম্যাচ জেতাকে খুব সহজ একটা বিষয় করে তুলেছে। কী অসাধারণ খেলছে।’ অনুপম খের ইনস্টাগ্রামে ম্যাচের ভিডিও শেয়ার করে লেখেন, ‘হর হর মহাদেব’। ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুরও ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এইভাবেই খেলতে হয়। ভারতীয় দলের জন্য গর্বিত।’ ছবির প্রচারের ফাঁকেও ভারত-পাক ম্যাচে চোখ রাখতে ভোলেননি সিদ্ধান্ত চতুর্বেদী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Kher (@anupampkher)

Advertisement

ম্যাচের পর পাকিস্তানকে খোঁচা দিয়েছেন বিবেক ওবেরয়। বিখ্যাত বিজ্ঞাপন মওকা মওকা প্রসঙ্গ তুলে তাঁর কটাক্ষ, ‘এবারের মওকা (সুযোগ)ও হাতছাড়া হল। ঈশানের দানবীয় ইনিংস, বুমরাহ-হার্দিকের দুরন্ত বোলিং, গোটা ম্যাচ জুড়ে আমি শুধু চিৎকার করে গিয়েছি। আমাদের মেন ইন ব্লু আরও শক্তিশালী হয়ে উঠুক।’

অর্জুন রামপাল, পরেশ রাওয়ালও ভারতের জয়ে সেলিব্রেশনে মেতে উঠেছেন। পাক ব্রিগেডকে সবচেয়ে বেশি কটাক্ষ করেছেন আয়ুষ্মান খুরানা। বলেন, ‘৮-১। টুর্নামেন্টের যে ম্যাচটা নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা ছিল সেটাই সবচেয়ে বেশি একপেশে হয়ে গেল।’ বলিউডের মতে, আইপিএল টিমগুলির কাছেও হেরে ভূত হবে এই পাক দল।

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে সবমিলিয়ে ৯ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তারমধ্যে আটবারই ভারত জিতেছে। রবিবার কলম্বোয় ম্যাচ শুরুর আগে অনেকেই মনে করছিলেন, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশি সময় পেয়েছে পাকিস্তান। তারা ম্যাচে অ্যাডভান্টেজ পাবে। টসও জেতেন পাক অধিনায়ক। কিন্তু ঈশান কিষানের ৭৭ রানের দুরন্ত ইনিংসে কার্যত উড়ে যায় পাকিস্তান। টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার এইট একেবারে নিশ্চিত করে ফেলেছে মেন ইন ব্লু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.