সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পিঙ্ক’ ছবির পর থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে৷ ছবিতে এক স্বাধীনচেতা তরুণীর ভূমিকায় অভিনয় করে এই প্রজন্মের অনেকের কাছেই রোল মডেল হয়ে উঠেছেন তিনি৷ তবে রিল লাইফের মতো বাস্তবেও যে তিনি একই রকম স্বাধীনচেতা তাই প্রমাণ করলেন তাপসি পান্নু৷ ফেয়ারনেস ক্রিমে অনাস্থা জানিয়ে এক অনুষ্ঠান বাতিল করলেন তিনি৷
‘রইস’-এর আগে পাকিস্তানে মুক্তি পেল ‘কাবিল’, উচ্ছ্বসিত দর্শকরা
প্রচারের আলো সকল অভিনেতা-অভিনেত্রীরই কাম্য৷ তবে কোনও আদর্শের জন্য তা ছেড়ে দেওয়া মোটেও সহজ কম্য নয়৷ ঠিক সেই কাজটিই করলেন অভিনেত্রী৷ আগামী মার্চে জয়পুরে একটি অনুষ্ঠান করার কথা ছিল তাপসির৷ প্রথমে তাতে সম্মতি দিয়েও ফেলেছিলেন৷ কিন্তু পরে জানতে পারেন যে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত একটি ফেয়ারনেস ব্র্যান্ড৷ অনুষ্ঠানের শর্ত অনুযায়ী ব্র্যান্ডের সঙ্গে ছবিও তুলতে হত তাঁকে৷ অর্থাৎ পরোক্ষে প্রমোট করতে হত ব্র্যান্ডটিকে৷ এ কথা জেনেই মত বদল করেন তাপসি৷ আয়োজকদের জানিয়ে দেন অনুষ্ঠানে তিনি থাকছেন না৷
পর্নস্টার বলায় বেজায় চটে কী জবাব দিলেন নিয়া?
বলিউডে নন্দিতা দাসের মতো অভিনেত্রী বরাবরই এই ফর্সা করার ক্রিমের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন৷ ফর্সা বা কালোর উপর যে নারীর কৃতিত্ব নির্ভর করে না, তা বরাবরই বলে এসেছেন তিনি৷ বহু অভিনেতা, অভিনেত্রীই এই প্রচারে শামিল হয়েছিলেন৷ এবার সে তালিকায় যুক্ত হলেন তাপসিও৷ কোনওভাবেই এই বর্ণবিদ্বেষকে প্রশ্রয় দিতে নারাজ তিনি৷ এর পিছনে কারণও আছে৷ তিনি নিজেও এর শিকার হয়েছেন৷ তবে একটু অন্যভাবে৷ কালো বলে নয়, ফর্সা বলেই তাঁকে বেশ কয়েকটি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল৷ আর তাই ফর্সা বা কালো হোক, এই ধারণার প্রচারে তিনি কোনওভাবেই অংশ নিতে চান না৷
‘পিঙ্ক’ ছবির পর থেকে এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাপসি৷ আপাতত তাই নিজের কাজেই মনোযোগ দিতে চান তিনি৷
হেনস্তার শিকার হয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় স্বীকারোক্তি ইলিনার
সর্বশেষ খবর
-
স্কুল চলাকালীন টেনে ঘুম! রাজস্থানে প্রিন্সিপালের কাণ্ড ভাইরাল, নিন্দার ঝড় নেটপাড়ায়
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই