সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: #MeToo ঝড়ে বিধ্বস্ত বলিউড৷ অভিনেতা নানা পাটকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মুখ খুলেছিলেন বলি অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ সেই থেকে যে ঝড়ের উৎপত্তি হয়, এখন জল গড়িয়ে গিয়েছে অনেক দূরে৷ তালিকায় যুক্ত হয়েছে সিনেমা জগত ও রাজনীতির রথী-মহারথীদের নাম৷ এমন অবস্থায় অনেকবার প্রশ্ন করা হলেও মিটু অভিযান নিয়ে স্পিকটি নট ছিলেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ অমির খান৷ তবে আর নয়! সম্ভবত নিজের নীরবতা ভাঙতে চলেছেন তিনি৷
[‘জাসলিনের সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক ছিল না’]
একের পর এক বলিউড অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত টু শব্দটি করেননি বলিউডের দুই খান বা কোনও কাপুর৷ প্রথমে এই তালিকায় নাম থাকলেও নিজ ঢঙেই এই অভিযানকে সমর্থন জানালেন অামির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও৷ পরিচালক সুভাষ কাপুরের ‘মোগুল’ সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল তাঁদের৷ কিন্তু সুভাষ কাপুরের বিরুদ্ধেও উঠেছে শ্লীলতাহানির অভিযোগ৷ সূত্রের খবর, প্রতিবাদে সিনেমাটির প্রযোজনা করবেন না বলে জানিয়ে দিয়েছেন মিস্টার পারফেক্টশনিস্ট ও তাঁর স্ত্রী৷ কেবল আমিরই নন, একই ভাবে মিটু অভিযানকে সমর্থন জানিয়েছেন ‘খিলারি কুমার’ অক্ষয়ও৷
[‘২১ বছরের চেষ্টায় মালাইকার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারিনি’]
এখানেই শেষ নয়৷ জানা গিয়েছে, আগামী বছর আবারও টেলিভিশনের পর্দায় ফিরে আসতে চলেছে ‘সত্যমেব জয়তে’৷ যেখানে বিভিন্ন সামাজিক কুসংস্কার ও অসুবিধার কথা তুলে ধরেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান৷ থাকেন সাধারণ মানুষ৷ বিভিন্ন সমাজকর্মী, চিকিৎসক, আইনজীবী প্রমুখ ব্যক্তিরা৷ সমস্যার মূলে পৌঁছে সমাধান খুঁজে বের করেন আমির ও তাঁর টিম৷ সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারিতেই ফিরতে পারে ‘সত্যমেব জয়তে’ এবং প্রথম এপিসোডেই সম্ভবত #MeToo নিয়ে আলোচনায় বসতে চলেছেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’৷ আমির ভক্তদের অনুমান, এই অনুষ্ঠানে চাঁচাছোলা ভাষায় অভিযুক্তদের সমালোচনা করবেন আমির৷ সমাজের এই ক্ষতকে দূর করার পথ বাতলে দেওয়ার চেষ্টা করবেন তিনি৷
সর্বশেষ খবর
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের