Lakh Takar Lokkhi Labh

স্বামীর ডেথ সার্টিফিকেট না পেয়ে সর্বহারা পরিবার! সুদীপ্তার ডাকে ঘাটালের অসহায় ‘লক্ষ্মী’র পাশে দেব

অসহায় বিধবা মহিলাকে সাহায্যের প্রতিশ্রুতি দেবের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৭:২০

options
link
স্বামীর ডেথ সার্টিফিকেট না পেয়ে সর্বহারা পরিবার! সুদীপ্তার ডাকে ঘাটালের অসহায় ‘লক্ষ্মী’র পাশে দেব
বাঁদিকে সুদীপ্তা, ডানদিকে দেব। ছবি: ফেসবুক।

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ (Lakh Takar Lokkhi Labh)। প্রথম সিজনের জনপ্রিয়তার নিরিখে ও দর্শকের চাহিদাকে প্রাধান্য দিয়ে এই মুহূর্তে সম্প্রচারিত হচ্ছে শোয়ের দ্বিতীয় সিজন। আসবে তৃতীয় ভাগও। শোয়ের সঞ্চালিকা হিসাবে সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) এখন প্রতিটি বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছেন। দ্বিতীয় সিজনের বিশেষ পর্বে ঘাটালের এক বিধবা ‘লক্ষ্মী’র করুণ পরিণতিতে আরও একবার মানবিক সুদীপ্তা। ওই মহিলাকে সাহায্যের জন্য অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপ্তার আহ্বানে সাড়া দিলেন অভিনেতা দেব (Dev)।

Advertisement

ঘাটালের সাংসদ হওয়ার দরুণ দেবের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তা বলাই বাহুল্য। প্রকাশ্যে এসেছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর প্রোমো। আর সেই প্রোমো অনুযায়ী, পাঁচ মাস আগে প্রয়াত হয়েছেন ঘাটাল মহকুমার বাসিন্দা রীতা আড়ির স্বামী রাখাল আড়ি। পরিবারের কাঁধে বিরাট ঋণের বোঝা। ঘাটাল মহকুমা হাসপাতালেই তিনি মারা যান। মৃত্যুর পর কেটে গিয়েছে অনেকগুলো মাস, তবুও মেলেনি ডেথ সার্টিফিকেট ৷ তাই প্রতি মাসে মোটা টাকা ঋণও পরিশোধ করতে হচ্ছে। সার্টিফিকেট পেলে লোনটা অন্তত মকুব হয়ে যায় ৷

Advertisement

দুই সন্তান নিয়ে সংসার চালাতে একপ্রকার হিমশিম খাচ্ছেন ঘাটালের স্বামীহারা  অসহায় মহিলা রীতা আড়ি। পায়ের চটি ছিঁড়ে গেলেও স্বামীর ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না। শোয়ে এসে জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রীতা। এহেন কঠিন পরিস্থিতিতে রীতার জন্য সকলের কাছে সুদীপ্তার অনুরোধ, “আমি অনুরোধ করব দর্শকদের মধ্যে যদি এমন কেউ থাকেন যাঁরা সরকারি কাজের সঙ্গে যাঁরা যুক্ত কোনওভাবে যদি মৃত রাখালের ডেথ সার্টিফিকেটটা বের করে দিতে পারেন তাহলে রীতার লোন মকুব হয়ে যায়৷”

Advertisement

বর্তমান পরিস্থিতিতে জীবনসংগ্রাম এমন পর্যায়ে পৌঁছেছে সবকিছু বিক্রি করে কিস্তি চালাতে হচ্ছে। বিষয়টি সুদীপ্তা মারফত দেবের কাছে পৌঁছাতেই ঘাটালের সাংসদ দেব তৎপর হয়ে উঠেছেন ৷ ভিডিয়োটি দেব নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কালকে জানাচ্ছি দি ৷’ ঘাটালের সাংসদ যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিলেন তা বলার অপেক্ষাই রাখে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.