সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চোখ তুলে দেখো না কে এসেছে’, গানের তালে নাচতে নাচতে বিয়ের আসরে ঢোকেন রুবেল। লাজে রাঙা কনে হেঁসে হেঁসে তা উপভোগ করেন। কিছুক্ষণের মধ্যেই মধুরেণ সমাপয়েৎ। জীবনের নয়া ইনিংস শুরু করলেন রুবেল-শ্বেতা। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করলেন দুজনে। অভিনেতা রুবেলের কপালে সিঁদুর। শ্বেতার সিঁথিও রাঙা। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে চার হাত এক হল তাঁদের।
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা। একে অন্যকে চোখে হারান তারকা যুগল। নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজনকে (রুবেল অভিনীত চরিত্র) নতুনভাবে দেখা যাচ্ছে। ওদিকে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলী (শ্বেতা অভিনীত চরিত্র) ও অনিকেতের (রণজয় বিষ্ণু) মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তারই মাঝে জীবনের নয়া ইনিংস শুরু করলেন টলিপাড়ার লাভ বার্ডস।

রবিবাসরীয় সন্ধেয় নাগেরবাজারের একটি ব্যাঙ্কয়েটে বসে বিয়ের আসর। লাল রংয়ের বেনারসিতে সাজেন অভিনেত্রী। সঙ্গে নিজের পছন্দ করে কেনা মানানসই গয়নাও পরেন। বৈদিক মতেই বিয়ে সারেন তাঁরা। টেলিপাড়ার তারকা যুগলকে বিয়ে দেন নন্দিনী ভৌমিক।

রবিবার দুপুরে সামনে আসে অভিনেত্রীর গায়ে হলুদের ছবি। পরনে ছিল হলুদ-লাল পাড় চান্দেরি শাড়ি। গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের গয়নায় সাজেন অভিনেত্রী। আটপৌরে ধাঁচে একেবারে বাঙালি সাজে ধরা দেন। মেকআপ আর্টিস্ট রুদ্র সাহার হাতের জাদুতে সাজেন শ্বেতা। রুবেলের পোশাকেও ছিল ভরপুর বাঙালিয়ানা।

ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধব ছাড়াও বিনোদুনিয়ার অনেকেই শ্বেতা-রুবেলের বিয়েতে আমন্ত্রিতদের তালিকায়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?