সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় ফিরছে ‘খুকুমণি’। তবে অন্য ভূমিকায়। হোম ডেলিভারির জন্য যে মেয়ে হেঁশেল সামলেছিল, সেই এখন হালফ্যাশনের ডিজাইন তৈরি করবে। স্টার জলসায় ‘তুঁতে’ (Tunte) হিসেবে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে (Dipanwita Rakshit)।

শুক্রবারই প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক ‘তুঁতে’র আগাম ঝলক। ধারাবাহিকে নাম ভূমিকায় রয়েছেন দীপান্বিতা। গ্রামের মেয়ে তুঁতে। সেলাইয়ের কাজে খুবই ভাল। কোনও কাপড় দিয়ে কী তৈরি হতে পারে, তাও ভাল বোঝে। ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে তুঁতে। এর জন্যই বাড়ি ছাড়ে সে। তবে যেখানে যায় সেখানে তাঁকে পরিচারিকা মনে করা হয়।
[আরও পড়ুন: একদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’, অন্যদিকে ‘চেঙ্গিজ’, জিতের পাশে দেব-প্রসেনজিৎ-অঙ্কুশ ]
তুঁতে কি পারবে নিজের স্বপ্ন পূরণ করতে? এ প্রশ্নের উত্তর ধারাবাহিক শুরু হয়েই কিছু বোঝা যাবে। ধারাবাহিকে দীপান্বিতার বিপরীতে দেখা যাবে সৈয়দ আরেফিনকে। ২০২২ সালে শেষ হওয়া ‘খেলাঘর’ ধারাবাহিকে শান্টুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরেফিন। তবে এখানে বেশ বড় মাপের ব্যবসায়ী হিসেবেই দেখা যাচ্ছে তাঁকে।

অন্যদিকে, দীপান্বিতা ‘খুকুমণি হোম ডেলিভারি’ বেশ ‘দাবাং’ মেজাজ ছিল দীপান্বিতার চরিত্রর। এখানে সাদাসিধে গ্রামের মেয়ে হিসেবেই দেখা যাচ্ছে তাঁকে। কবে থেকে এই ধারাবাহিক স্টার জলসায় দেখা যাবে, তা এখনও জানা যায়নি। তবে দীপান্বিতার প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী দর্শকরা।
[আরও পড়ুন: প্রথম সন্তানের জন্ম দেবে গৌরী, সাধ্য না থাকলেও এই কাজটি করে ফেলেছিলেন শাহরুখ]
সর্বশেষ খবর
-
মেলেনি প্রথম এগারোয় সুযোগ, তবুও দলীপের জন্য ২ পেসারকে ছাড়লেন না গিল-গম্ভীর, কেন?
-
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?
-
শাহরুখকে নোটিস দিয়েও ক্ষান্ত নন, মুম্বইয়ে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড ‘সিংহম’ তুখারামের
-
টানা দু’বলে চার মেরে আউট বৈভব, দলীপে তারকাদের ব্যর্থতাতেও সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলার সুদীপ
-
‘তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন’, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের