সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের ‘উচ্ছেবাবু’র মুখে মিষ্টি হাসি। কারণ এক মিষ্টি মেয়ের সঙ্গে তাঁর বিয়ে। সিরিয়ালে নয়, বাস্তবে। মাঝে আর মাত্র দুটো দিন। তার পরই সাত পাকে বাঁধা পড়বেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। বিয়ের অনুষ্ঠান যে শুরু হয়ে গিয়েছে। সোশাল মিডিয়ায় ছবি দিয়ে বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

ক্যাপশনে কিছু লেখেননি কৌশাম্বি। শুধু ভালোবাসার ইমোজি দিয়েছেন। তবে ছবি দেখে মনে হচ্ছে দুজনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। হালকা নীল রঙের পাঞ্জাবি রয়েছে আদৃতের পরনে। গলায় ফুলের মালা। মালা আর মুকুটে সেজেছেন কৌশাম্বি। মেটে হলুদ রঙের শাড়ি পরেছেন তিনি। হাতে আবার রয়েছে ফুলের তোড়া। দুজনের পাশে রাখা চকোলেট কেক।
[আরও পড়ুন: OTP শেয়ার না করেই খোয়ালেন লক্ষ লক্ষ টাকা, পুলিশের দ্বারস্থ অভিনেতা রাকেশ বেদীর স্ত্রী]
ছবি দেখে কেউ কেউ বলছেন, আশীর্বাদটা সেরে ফেললেন হবু দম্পতি। কারও কারও আবার দাবি, এত দিন কৌশাম্বি একা একা আইবুড়ো ভাত খাচ্ছিলেন। এবার বিয়ের ঠিক আগের মুহূ্র্তে যুগলে আইবুড়ো ভাত খেলেন। আর পোজ দিলেন ক্যামেরার সামনে। বিয়ের আগের এই মুহূর্ত বেশ উপভোগ করছেন আদৃত ও কৌশাম্বি। দুজনের হাসিমুখই যেন তার প্রমাণ।
View this post on Instagram
‘মিঠাই’ সিরিয়ালের সৌজন্য বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে ‘উচ্ছেবাবু’ হয়ে গিয়েছেন আদৃত। অন্যদিকে, কৌশাম্বি এখন ‘ফুলকি’ সিরিয়ালে পারমিতার চরিত্রে অভিনয় করছেন। বছরের শুরুতেই রটে গিয়েছিল আদৃত ও কৌশাম্বির বিয়ের কথা। প্রথমে শোনা গিয়েছিল জানুয়ারি, এমনকী, ফ্রেবুয়ারির কথাও কানে এসেছিল। তবে এবার আর টালবাহানা নয়, সূত্রের খবর মানলে আগামী ৯ তারিখ কৌশাম্বির গলায় মালা দেবেন আদৃত। ১১ মে রিসেপশন।
[আরও পড়ুন: LGBTQ সম্প্রদায়কে শ্রদ্ধা জানিয়ে ব়্যাম্পে সুস্মিতা সেন, দর্শকাসনে ‘চিয়ার লিডার’ পূজা-মনামী]
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?