সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রণজয় বিষ্ণুর! একদিকে শ্যামৌপ্তি মুদলির সঙ্গে দাম্পত্যে ভাঙন, অন্যদিকে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের নায়িকার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন। অতঃপর বিয়ে ভাঙার জন্য রণজয়কেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এমতাবস্থায় অভিনেতার অতীত সম্পর্কগুলির প্রসঙ্গ টেনে নেটভুবনের একাংশ আবার মারাত্মক কটাক্ষ, সমালোচনা শুরু করেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বৃহস্পতিবার কার্যত ডিভোর্স চর্চা নিয়ে মুখ খুলতে বাধ্য হন অভিনেতা। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এবার শুটিংয়ে অসুস্থ হয়ে পড়লেন রণজয় বিষ্ণু।
আরও পড়ুন:
একদিকে যখন বিয়ে ভাঙার জন্য রণজয়কে দায়ী করা হচ্ছে, তখন অভিনেতার ঘনিষ্ঠমহল আঙুল তুলেছে অভিনেত্রী-স্ত্রীর দিকে। ফিসফাস, ‘বিয়ের কিছুদিন আগেই নাকি এক রেস্তরাঁ…।’

সূত্রের খবর, শুক্রবার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রণজয়। সেখানেই শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। জানা গিয়েছে, এদিন নির্ধারিত সময়েই সেটে পৌঁছন তিনি। তবে শুটিং চলাকালীন আচমকা অসুস্থবোধ করেন। একটি শট দেওয়ার পর পরিচালকের নির্দেশে মেকআপ রুমে ফিরে যাচ্ছিলেন, তখনই লিফটে ওঠার ঠিক আগমুহূর্তে মাথা ঘুরে নিচে পড়ে যান রণজয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত কলাকুশলীরা তড়িঘড়ি তাঁকে বসিয়ে জল দেন। মেকআপ রুমে কিছুক্ষণ বিশ্রামও নেন। কিন্তু আচমকাই কেন এমনটা ঘটল?

টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, গতকাল রাত থেকেই মারাত্মক উদ্বেগে ভুগছিলেন রণজয় বিষ্ণু। তার জেরেই এদিন ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের শট দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। আপাতত অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ধারাবাহিক নির্মাতাদের তরফে। কানাঘুষো, একদিকে যখন বিয়ে ভাঙার জন্য রণজয়কে দায়ী করা হচ্ছে, তখন অভিনেতার ঘনিষ্ঠমহল আঙুল তুলেছে অভিনেত্রী-স্ত্রীর দিকে। ফিসফাস, ‘বিয়ের কিছুদিন আগেই নাকি এক রেস্তরাঁ মালিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্যামৌপ্তি। বিয়ের পরও নাকি সেই সম্পর্ক বজায় রেখেছেন।’ আর তাতেই নাকি দাম্পত্য অশান্তি তুঙ্গে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ