Anubhab-Anushka Engagement

ভুল বোঝাবুঝি পেরিয়ে বাগদান অনুভব-অনুষ্কার, বিচ্ছেদের আবহেই টলিউডে বিয়ের সানাই

বহু উত্থান-পতনের পর আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর অনুভব-অনুষ্কার। ঘনিষ্ঠ বৃত্তে এলাহি উদরপূর্তির আয়োজনে আংটিবদল করলেন তারকাজুটি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৮:০৪

options
link
ভুল বোঝাবুঝি পেরিয়ে বাগদান অনুভব-অনুষ্কার, বিচ্ছেদের আবহেই টলিউডে বিয়ের সানাই
ভুল বোঝাবুঝি পেরিয়ে বাগদান সারলেন অনুভব কাঞ্জিলাল এবং অনুষ্কা চক্রবর্তী।

একদিকে যখন জনপ্রিয় টেলিতারকা দম্পতির বিয়ে ভাঙার খবরে বিষাদের কালমেঘ টলিপাড়ায়, তখন এমন আবহেই আরেক তারকাজুটি নতুন শুরুয়াতের পথে হাঁটলেন। অনুভব কাঞ্জিলাল এবং অনুষ্কা চক্রবর্তী। সম্পর্কের বয়স সাড়ে তিন বছর হলেও বিগত দিনগুলিতে তাঁদের সম্পর্ক বহু উত্থান-পতন, ভুস বোঝাবুঝির সাক্ষী থেকেছে। কিন্তু কঠিন সময় পেরিয়ে এবার শুক্রবার আংটিবদল করলেন অনুভব-অনুষ্কা।

Advertisement

সবটাই গোলাপে মোড়া পথ ছিল না তাঁদের! তৃতীয় ব্যক্তির কারণে তাঁদের সম্পর্কে ভুল বোঝাবুঝিও হয়েছিল। সেসময়ে একে-অপরকে এড়িয়ে যেতেন। 

‘হীরালাল’-এর প্রিমিয়ারে অনুভবের সঙ্গে আলাপ অনুষ্কার। তবে গোড়ায় কয়েক বছর আর পাঁচটা বন্ধুর মতো সম্পর্ক থাকলেও পরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তবে সবটাই গোলাপে মোড়া পথ ছিল না তাঁদের! তৃতীয় ব্যক্তির কারণে তাঁদের সম্পর্কে ভুল বোঝাবুঝিও হয়েছিল। সেসময়ে একে-অপরকে এড়িয়ে যেতেন। পরবর্তীতে এক বিজ্ঞাপনী শুটিংয়ে গিয়ে সেই ভুল বোঝাবুঝি মেটে। তবে অনুভব-অনুষ্কার সম্পর্ক মোড় নেয় ২০২২ সালের শেষের দিকে। যখন অভিনেতা তাঁর বাবা অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত এক ছবিতে অভিনয়ের জন্য অনুষ্কাকে প্রস্তাব দেন। এরপরই তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়, তারপর প্রেম। এবার সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন অনুভব কাঞ্জিলাল এবং অনুষ্কা চক্রবর্তী।

Advertisement
অনুভব কাঞ্জিলাল, অনুষ্কা চক্রবর্তীর বাগদান সম্পন্ন

উদরপূর্তির আয়োজনও জম্পেশ। মেনুতে ছিল ফিশফ্রাই, ভাত, লুচি, পোলাও, ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক, কচুপাতা চিংড়ি, দই কাতলা, মাটন, পায়েস…। 

শুক্রবার নিউ টাউনের এক অভিজাত হোটেলে পরিবার-পরিজন সাক্ষী রেখে বাগদান সারেন অনুভব-অনুষ্কা। উদরপূর্তির আয়োজনও জম্পেশ। মেনুতে ছিল ফিশফ্রাই, ভাত, লুচি, পোলাও, ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক, কচুপাতা চিংড়ি, দই কাতলা, মাটন, পায়েস, পাঁপড়, চাটনি, মিষ্টি। অনুভব জানালেন, আগামী বছর তাঁদের বিয়ের পরিকল্পনা রয়েছে। অনুষ্কার সঙ্গে আংটিবদলের পর অভিনেতার সংযোজন,
“প্রায় সাড়ে তিন বছর সম্পর্কে রয়েছি। এবার আমরা এই সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দিলাম। আমাদের পরিবার, গুরুজনদের নিয়ে ঘনিষ্ঠবৃত্তে বাগদান সারলাম। ইচ্ছে আছে, পরের বছর খুব বড় করে বিয়ের অনুষ্ঠান করব। যেখানে ইন্ডাস্ট্রির সকলে আমন্ত্রিত থাকবেন।”
রসিকতা করে অনুষ্কার মন্তব্য, “অনুভবকে সামলানো খুব কঠিন। পাগল ঘোড়ার রাশ কিছুটা টানতে পেরেছি বলে আজ এই দিনটা এসেছে। তবে এমন কিছু করতে চাই না যে, ভবিষ্যতে ও ভয় পেয়ে পালিয়ে যাক। তবে হ্যাঁ, আমাকে সামলানোটাও কঠিন।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.