সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দার বিয়ে এবার হল বাস্তবে। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী ও অভিনেতা শুভজিৎ। বুধবার রাতে বিয়ে হয় তাঁদের। আর এদিনই বাগদান হয়ে গেল অভিনেত্রী দেবপর্ণারও। তরুণ উদ্যোগপতি শুভ্রজিতের সঙ্গে আংটিবদল করলেন তিনি।
প্রিয়ম ও শুভজিতের আইনি বিয়ে হয়ে গিয়েছিল প্রায় তিন বছর আগে। বুধবার রাতে আনুষ্ঠানিক বিয়ে হল তাঁদের। বিয়ের ছবি অবশ্য প্রিয়ম তাঁর সোশ্যাল সাইটে দেননি। কিন্তু বিয়ের আগের অনুষ্ঠানের ছবি তিনি শেয়ার করছেন ইনস্টাগ্রামে। এছাড়া হাতে শাঁখা পরা ছবিও পোস্ট করেছেন প্রিয়ম। বিয়েতে প্রিয়ম সেজেছিলেন ডিজাইনার সুজয় দাশগুপ্তের পোশাকে। লাল শাড়ি পরেই বিয়ে করেন তিনি। একেবারে ঘরোয়াভাবে সমস্ত রীতি পালন করেন প্রিয়ম ও শুভজিৎ। শোনা গিয়েছে, বিয়ের পরই নৈহাটিতে শুভজিতের বাড়ি চলে যাওয়ার কথা নবদম্পতির।
[ আরও পড়ুন: জাঠ বিক্ষোভের জের, ‘পানিপথ’ থেকে বাদ পড়ল ১১ মিনিটের দৃশ্য ]
অন্যদিকে, বুধবারই বাগদান সারলেন দেবপর্ণা। ‘ত্রিনয়নী’ খ্যাত এই অভিনেত্রী বরাবরই তাঁর সম্পর্ক আড়ালে রাখতে ভালবাসেন। তাই উদ্যোগপতি শুভ্রজিতের সঙ্গে যে তিনি সম্পর্কে রয়েছেন, সেই খবর গুটিকয়েক মানুষ ছাড়া জানতেন না। কিন্তু দুর্গাপুজোর পর তাঁরা সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। দেবপর্ণার বাগদানের অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। বুধবার, ১১ ডিসেম্বর ছিল বিয়ের লগ্ন। শুভলগ্ন থাকায় এদিনই বাগদানের অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। শোনা যাচ্ছে পরের বছর জানুয়ারি মাসেই বিয়ে করবেন তিনি। তাই প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।
দেবপর্ণার হবু স্বামী শুভ্রজিৎ একজন ফিটনেস এক্সপার্ট। তবে তাঁর নিজের একটি ফিটনেস চেন রয়েছে। সেই সূত্র ধরেই দু’জনের আলাপ। এছাড়া চলচচ্চিত্র জগতের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। বাংলা ছবির তিনি অন্যতম ফিনান্সার।
[ আরও পড়ুন: পুরস্কার না পাওয়ায় অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন শাহিদ, বাতিল করলেন পারফর্ম্যান্সও ]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য