Comedian Rajeev Nigam

ভাগ্যের পরিহাস! নিজের জন্মদিনেই পুত্রকে হারালেন জনপ্রিয় কমেডিয়ান রাজীব নিগম

বেদনায় নিজেকে উপহাস করেই ফেসবুক পোস্ট লিখলেন শিল্পী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০২০, ১৬:২৭

options
link
ভাগ্যের পরিহাস! নিজের জন্মদিনেই পুত্রকে হারালেন জনপ্রিয় কমেডিয়ান রাজীব নিগম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ক্লোজ-আপ লেন্সে জীবন ট্র্যাজেডি, কিন্তু লং-শটে কমেডি”। বেঁচে থাকার এই মূল মন্ত্রই শিখিয়েছিলেন দ্য গ্রেটেস্ট শো-ম্যান চার্লি চ্যাপলিন (Charlie Chaplin)। সেই মন্ত্রকেই বোধহয় আপন করে নেওয়ার পরিস্থিতিতে পড়লেন জনপ্রিয় কমেডিয়ান রাজীব নিগম (Rajeev Nigam)। যাঁর কথায় সকলের মুখে হাসির ফুলঝুরি ছুটত, মঞ্চে সফল সেই শিল্পী নিজের জন্মদিনেই চরম ধাক্কার মুখোমুখি। হারালেন কিশোরপুত্র দেবরাজকে।

Advertisement

বিষাদের বেদনায় নিজেকে উপহাস করেই ফেসবুকে (Facebook) শোকবার্তা দিলেন রাজীব নিগম। ছেলের সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখলেন,

Advertisement

“আহা কি সারপ্রাইজ গিফট… আজই আমার ছেলে দেবরাজ আমায় ছেড়ে চলে গেল… জন্মদিনের কেকটা পর্যন্ত কাটল না… পাগল, এমন উপহার কেউ আবার দেয় নাকি!”

Advertisement

[আরও পড়ুন: অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি NCB’র, গ্রেপ্তার অভিনেতার গাড়িচালক]

টেলিভিশনের পর্দায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর (Great Indian Laughter Challenge) মাধ্যমে পরিচিতি পান রাজীপ নিগম। অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। বড়পর্দায় ‘হার শাখ পে উল্লু ব্যায়ঠা হ্যায়’ (Har Shaakh Pe Ullu Baithaa Hai) ছবির মাধ্যমে যাত্রা সবে শুরু করেছিলেন। সেই সময়ই তাঁর ছেলে দেবরাজ অসুস্থ হতে শুরু করে। পরিস্থিতির অবনতি হলে ভেন্টিলেশনে দিতে হয় তাকে।

কী সমস্যা ছিল দেবরাজের? সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, ছেলের অসুস্থতার জন্যই নাকি কাজে মন দিতে পারতেন না রাজীব। ছেলের জন্য কেরিয়ার ত্যাগ করেছিলেন। গত দুই বছর ধরে ছেলের চিকিৎসা করাচ্ছিলেন। পরে দেবরাজের শারীরিক অবস্থার অবনতি হয়। মৃত্যুর আগে পর্যন্ত কোমায় ছিল। ঠিক তিনমাস আগে, আগস্টেই নিজের বাবাকে হারিয়েছেন জনপ্রিয় কমেডিয়ান। ভাগ্যের নির্মম পরিহাসে এবার পেলেন সন্তানশোক। এই খবর প্রকাশ করার পরেও কয়েকজন শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই শুভেচ্ছার কোনও উত্তর আর দিতে পারেননি রাজীব।

[আরও পড়ুন: ট্রোলই ‘লক্ষ্মী’! স্বামী অক্ষয়ের ছবির মুক্তির ঠিক আগেই কেন এমন মন্তব্য টুইঙ্কলের?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.