প্রথম পাতা খেলা দেশ বিদেশ ই-পেপার
Bengali Serial TRP

ভোট উৎসবের মাঝে টিআরপিতে বিরাট রদবদল! সেরার সেরা কোন বাংলা মেগা?

নির্বাচনী আবহ আর আইপিএল মরশুমে টিআরপি তালিকায় ধস! হু হু করে কমেছে বাংলা মেগার নম্বর। এক নজরে দেখে নেওয়া যাক সেরার সেরা তকমা ছিনিয়ে নিল কোন মেগা?

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৮:৫৫

options
link
ভোট উৎসবের মাঝে টিআরপিতে বিরাট রদবদল! সেরার সেরা কোন বাংলা মেগা? zoom
টিআরপি তালিকায় ধস!

একদিকে ২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা তো অন্যদিকে আইপিএলের মরশুম। এর মাঝে কিছুটা হলেও কোণঠাসা বাংলা ধারাবাহিক। প্রতি সপ্তাহের মতো এপ্রিলের শেষ সপ্তাহেও হাতে এসে গিয়েছে বাংলা মেগার রিপোর্ট কার্ড। বিগত কয়েক সপ্তাহের মতো চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় (Bengali Serial TRP) আমূল পরিবর্তন। লক্ষ্মীবারে কোন ধারাবাহিকের ঝুলি ফুলেফেঁপে উঠল, কোন মেগা প্রথম পাঁচ বা দশ থেকে ছিটকে গেল বা প্রতিযোগীতার ময়দানে কে এগিয়ে বা পিছিয়ে রইল নম্বরের ভিত্তিতে তারই উল্লেখ থাকে রিপোর্ট কার্ডে।

টিআরপি তালিকা নিয়ে দর্শকের বিশেষ উন্মাদনা না থাকলেও কলাকুশলীদের কাছে এই রিপোর্ট কার্ড একটি বিরাট ভূমিকা পালন করে। বিশেষ করে ‘বেঙ্গল টপার’-এ কোনও ওলটপালট হল কিনা তা নিয়ে একটু বেশিই উন্মাদনা থাকে শিল্পীমহলে। এক নজরে দেখে নেওয়া যাক, ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টিআরপিতে সেরা দশের তালিকায় ঠাঁই পেল কোন কোন মেগা?

দ্বিতীয় স্থানে ‘তারে ধরি ধরি মনে করি’

‘পরিণীতা’ ও তারে ‘ধরি ধরি মনে করি’-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত। ফের রূপমঞ্জরীকে হারিয়ে পয়লা স্থানাধিকারী ‘পরিণীতা’। ৫.২ পয়েন্ট নিয়ে বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে ছিল এই মেগা। ৫.১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেতারে গোরা- রূপমঞ্জরী জুটির প্রথম সিরিয়াল ‘তারে ধরি ধরি মনে করি’। ভক্তি রসের মিশেলে দর্শক মনে বেশ ভালোই ছাপ ফেলেছে। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও নিজের স্থানে অপরিবর্তিত ‘পরশুরাম আজকের নায়ক’। ৫.০ পয়েন্টের ভিত্তিতে টিআরপি তালিকায় তৃতীয় স্থানে বিবারজমান ‘পরশুরাম’।

বেঙ্গল টপার ‘পরিণীতা’

প্রথম পাঁচে জায়গা পেয়েছে দুই বোন উজি ও নিশার গল্পের প্রেক্ষাপটে নির্মিত ‘জোয়ার ভাঁটা’। ৪.৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। আর পঞ্চমে ‘ও মোর দরদিয়া’। মোট প্রাপ্তি ৪.৬ পয়েন্ট। প্রথম পাঁচের তালিকা কিছুটা হলেও স্বস্তিকর। কিন্তু, সেরা দশের শেষ পাঁচটি মেগার নম্বর হু হু করে কমেছে। টিআপরি তালিকার এমন চিত্র বোধহয় আগে দেখা যায়নি। ষষ্ঠে জায়গা করে নিয়েছে একসঙ্গে তিনটি বাংলা মেগা। সেই তালিকায় রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘রাঙামতি তিরন্দাজ’ ও ‘কুসুম’। ত্রয়ীর ঝুলিতে এসেছে ৪.৫ পয়েন্ট।

লাজুর জীবনের নতুন লড়াই উপভোগ করছে দর্শক। নম্বরের বিচারে সপ্তমে ‘কনে দেখা আলো’, প্রাপ্তিযোগ ৪.৪। অষ্ঠমে আবার জোড়া সাফল্য। ‘প্রতিজ্ঞা’ ও ‘সংসারের সংকীর্তন’ পেল ৪.১ পয়েন্ট। ধারাবাহিকতা বজায় রইল নবমেও। ‘কমলা নিবাস’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’র ঝুলিতে এল ৩.৬ পয়েন্ট। আর ২.৮ পয়েন্ট নিয়ে দশমে ঠাঁই পেল ‘শুধু তোমারই জন্য’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন