শুধু সিনেমার পর্দাতেই নয় বাস্তবজীবনেও ‘সুপারস্টার’ শাহরুখ খান (Shah Rukh Khan)। অভিনয় দক্ষতায় তাঁর খ্যাতি যেমন আসমুদ্রহিমাচল বিস্তৃত ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও মানবিকতার নজির গড়েন বারবার। আসন্ন ছবি ‘কিং’ নিয়ে উত্তেজনার মাঝেই ‘মসিহা’ বলিউডের বাদশা! সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল ২০১৭ সালের শাহরুখের একটি পুরনো ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শাহরুখের মন্নতের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে রয়েছেন গৃহহীন এক ভক্ত। প্রিয় নায়ককে দেখেই বলে ওঠেন,”শাহরুখ ভাই, আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। একটু খাবার দিন না আমাকে।”
সঙ্গে সঙ্গে শাহরুখ অনুরাগীর সামনে এসে তাঁর মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থার নির্দেশ দেন দেহরক্ষীকে। সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কিং খান। ভিডিওটি শেয়ার করে এক ভক্ত ক্যাপশনে লেখেন, ‘রাত করে রেস্তরাঁ থেকে বের হওয়ার সময় একজন গরিব মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতে বলছেন শাহরুখ। ভাবুন, এমন একজন অসহায় মানুষ যাকে হয়তো অনেকেই অবজ্ঞা করে এড়িয়ে গিয়েছেন অথচ শাহরুখের মতো একজন স্টারের আশীর্বাদ পেলেন।’ সত্যিই ভক্তের ভগবান শাহরুখ খান!
আরও পড়ুন:
অপর এক অনুরাগী শাহরুখের ব্যবহারে প্রসন্ন হয়ে লিখেছেন, ‘আমি তো বাবতেই পারছি না খোদ শাহরুখ খান এসে ওই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা করেছেন, এত সহানুভূতি দেখিয়েছেন।’ বাদশায় মুগ্ধ এক ব্যক্তির সংযোজন, ‘শাহরুখ খান সত্যিই অনন্য’। দুই দশকেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে ‘শাহরুখ রাজ’ অব্যাহত। সিনেমার পারিশ্রমিকের ক্ষেত্রেও সৎ মানসিকতার পরিচায় দিয়েছেন বাদশা।
‘হাম তুমহারে হ্যায় সনম’ -এর প্রযোজককে শাহরুখ বলেছিলেন, “আমি ৫ মিনিটের জন্য কোনও বিয়ের অনুষ্ঠান থেকে ৯৫ লক্ষ টাকা রোজগার করতে পারি। কিন্তু আপনাকে এই টাকা দিতে গেলে সম্পত্তি বিক্রি করতে হবে।”
SRK asking his bodyguard to arrange for the poor man when he was leaving the restaurant late at night ❤️
imagine praying for the downfall of this man, who has the blessings of so many people like him pic.twitter.com/8T5AcUZhoF
— Raj (@idfcwau) April 29, 2026
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাম তুমহারে হ্যায় সনম’ বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে সক্ষম হয়নি। সম্প্রতি এক পডকাস্টে ওই সিনেমার প্রযোজক জানান, বক্স অফিসে মাঝারি সাফল্য পাওয়ার পরও শাহরুখ খান তাঁর বকেয়া প্রায় ৯৫ লক্ষ টাকা নেননি। গল্প নিয়ে কিছু দ্বিধা থাকলেও শাহরুখ ছবিটিতে কাজ করতে রাজি হন। পরে, যখন প্রযোজক যখন বাকি পারিশ্রমিক দেওয়ার প্রসঙ্গ তোলেন তখন শাহরুখ নিজেই তা মুকুব করে দেন।
‘দিলদরিয়া’ শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে প্রযোজক বলেন, তিনি একটি তামিল ছবির রিমেক করার পরিকল্পনা করছিলেন এবং শাহরুখকে প্রস্তাব দেন। প্রায় ২০ দিনের শুটিংয়ের জন্য তিনি দু’কোটি কোটি টাকার প্রস্তাব দেন। কারণ সেই সময়ে শাহরুখের পারিশ্রমিক সাধারণত এক থেকে দেড় কোটির স্কেলের আসেপাশেই ঘোরাফেরা করত।

পরের দিনই তামিল ছবিটি দেখতে চলে আসেন শাহরুখ। মজার একটি ঘটনা উল্লেখ করে বলেন, “পরিচালকের চেহারা একটু অদ্ভুত ছিল। তাই আমি শাহরুখের সামনে আসতে বারণ করেছিলাম। উনি আসনে শাহরুখ পালিয়ে যেতে পারেন বলে আমি একদম নিশ্চিত ছিলাম।” উল্লেখ্য, তামিল এবং হিন্দি রিমেক দুটি ছবিই পরিচালনা করেছিলেন কে.এস. আধিয়ামান। ছবিটি দেখার পর শাহরুখ বলেছিলেন, “এই ধরনের ছবি আমি ঠিক বুঝি না, কিন্তু আপনার জন্য আমি করব।”

সিনেমাটি তৈরি করতে প্রায় ছয় বছর সময় লেগেছিল। শাহরুখ-সলমনের যুগলবন্দিও বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি। এদিকে শাহরুখের ৯৫ টাকা লক্ষ টাকা পারিশ্রমিক বাকি। প্রযোজককে তিনি বলেছিলেন, “চিন্তা করবেন না, আমি ৫ মিনিটের জন্য কোনও বিয়ের অনুষ্ঠান থেকে ৯৫ লক্ষ টাকা রোজগার করতে পারি। কিন্তু আপনাকে এই টাকা দিতে গেলে সম্পত্তি বিক্রি করতে হবে।” এই ঘটনা স্মরণ করে প্রযোজক বলেন, “এভাবে কে বলে! এটা ওঁর উদার মানসিকতার পরিচয়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের