Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Aakhri Sawal Trailer

বাবরি ধ্বংস, গান্ধীর হত্যা! সেন্সরের কোপে সঞ্জয়ের ‘আখরি সওয়াল’-এর ট্রেলার মুক্তি

৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা 'আখরি সাওয়াল'-এর ট্রেলার। কিন্তু, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, ট্রেলার মুক্তির জন্য সেন্সরের অনুমোদন মেলেনি। কিন্তু, কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৫:৪০

options
link
বাবরি ধ্বংস, গান্ধীর হত্যা! সেন্সরের কোপে সঞ্জয়ের ‘আখরি সওয়াল’-এর ট্রেলার মুক্তি zoom
৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা 'আখরি সাওয়াল'-এর ট্রেলার। কিন্তু, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, ট্রেলার মুক্তির জন্য সেন্সরের অনুমোদন মেলেনি। কিন্তু, কেন?

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সঞ্জয় দত্তর (Sanjay Dutt)। কন্নড় মুভি ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি ভার্শনে নোরা ফতেহির সঙ্গে সঞ্জুবাবার ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে বিতর্কের জেরে মহিলা কমিশনের চিঠি পেয়েছিলেন। কমিশনে হাজিরা দিয়ে সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের দিতে তাকিয়ে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দিয়েছেন ‘খলনায়ক’। এবার সমস্যার বেড়াজালে সঞ্জয়ের আসন্ন ছবি ‘আখরি সওয়াল’। হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে এসেছিল সিনেমার টিজার। ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ‘আখরি সওয়াল’-এর ট্রেলার (Aakhri Sawal Trailer)। কিন্তু, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, ট্রেলার মুক্তির জন্য সেন্সরের অনুমোদন মেলেনি।

সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, সিবিএফসির অনুমোদন না পাওয়ায় নির্ধারিত দিনে ট্রেলারটি মুক্তি সম্ভব নয়। সূত্রের খবর, অভিজিৎ মোহন ওয়ারাং পরিচালিত ‘আখরি সাওয়াল’-এ বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর। পরিবর্তিত কনটেন্ট দেখে ট্রেলার মুক্তির ছাড়পত্র দেবে সিবিএফসি। তবে নতুন মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিতর্কের মাঝেই সঞ্জয় দত্ত তাঁর পরবর্তী ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন। ২৪ এপ্রিল প্রথম লুক প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এই ছবির জনপ্রিয় টাইটেল ট্র্যাকে ফিরছে নয়ের দশকের নস্ট্যালজিয়া।

টিজার মুক্তির পরই দর্শকদের মধ্যে ট্রেলার নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু, এই খবর সঞ্জয় দত্তের ভক্তদের হতাশ করবে সে কথা বলার অপেক্ষাই রাখে না। কী কারণে ট্রেলার মুক্তিতে স্থগিতাদেশ জারি করল সেন্সর বোর্ড? অনেকেই মনে করছেন, টিজারে রাজনৈতিক উস্কানির কারণেই ট্রেলার পুনর্নিমানের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিহাসের পাতা থেকে সংগৃহিত তথ্য এবং বেশ কিছু বিতর্কিত বিষেয়র উপর আলোকপাত করেছে ‘আখরি সওয়াল’।

Sanjay Dutt in Aakhri Sawal facing release delay due to censor approval issue
ট্রেলার মুক্তিতে বাধা!

যার মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডের পর জারি করা নিষেধাজ্ঞা থেকে বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়ার মতো অত্যন্ত সংবেদনশীল ঘটনা। এছাড়াও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসের দীর্ঘ একশো বছরের জার্নিকেও তুলে ধরার ইঙ্গিত রয়েছে টিজারে। ছবির গল্প একটি গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে যা নাকি দেশের গতিপথ বদলে দিয়েছিল। এটি প্রচলিত ইতিহাসের বাইরে গিয়ে নিঃস্বার্থ সেবার আদর্শ এবং ভারতের সমাজ-রাজনৈতিক যাত্রার অজানা দিকগুলো তুলে ধরার চেষ্টা করবে।

সঞ্জয় দত্তের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন নামাশি চক্রবর্তী, নীতু চন্দ্র, ত্রিধা চৌধুরী, মৃণাল কুলকার্নি, সমীরা রেড্ডি সহ আরও অনেকে। বিতর্কের মাঝেই সঞ্জয় দত্ত তাঁর পরবর্তী ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন। ২৪ এপ্রিল প্রথম লুক প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এই ছবির জনপ্রিয় টাইটেল ট্র্যাকে ফিরছে নয়ের দশকের নস্ট্যালজিয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.