সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে সিরিয়ালের TRP তালিকায় এল পরিবর্তন। নম্বর কমল ‘জগদ্ধাত্রী’-র। তার বদলে দ্বিতীয় স্থান দখল করে নিল দত্ত বাড়ির বউমা পর্ণা। হ্যাঁ, এ সপ্তাহে দ্বিতীয় স্থানটি ‘নিম ফুলের মধু’র দখলে। এমনই খবর পাওয়া গিয়েছে।

তালিকায় প্রথম স্থানে অবশ্য কোনও রদবদল নেই। সেই স্থানে এবারও রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। গতবারের থেকে নম্বরেও (8.৩) কোনও হেরফের হয়নি। এদিকে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের নম্বর গত সপ্তাহে ছিল ৭.৬। এ সপ্তাহে ৭.১। তার থেকে সামান্য কম ‘জগদ্ধাত্রী’র। এই সিরিয়ালের প্রাপ্তি ৭.০।
[আরও পড়ুন: কঙ্গনার গতানুগতিকতায় ফিকে ‘তেজস’-এর তেজ, দেশপ্রেমের রানওয়েতেও হল না বাজিমাত]
৬.৯ নম্বর পেয়ে এবার চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’। এই সিরিয়ালে রোহিত আর ফুলকির রসায়ন দর্শকদের বেশ ভালো লাগছে। পাশাপাশি বক্সিংয়ের গল্পও শুরু হয়েছে। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘হরগৌরী পাইস হোটেল’। দুই সিরিয়ালের প্রাপ্তি ৬.৭।

৬.০ নম্বর পেয়ে আবার ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে ‘সন্ধ্যাতারা’ ও ‘রাঙাবউ’। সপ্তম স্থানে ‘লভ বিয়ে আজকাল’ (৫.৮)। অষ্টম আর নবম স্থানে যথাক্রমে ‘জল থই থই ভালোবাসা’ (৫.৭), ‘তুঁতে’ (৫.৫)। আর ৫.৪ স্কোর করে দশম স্থান পেয়েছে ‘ইচ্ছে পুতুল’। উল্লেখ্য, পুজো বলেই হয়তো একাধিক সিরিয়ালের নম্বর এবারে কমেছে।
[আরও পড়ুন: ভাঙা মনে রণবীর-রশ্মিকার নিবিড় চুম্বন, ‘সতরঙ্গা’র সুরে ফের মন কাড়লেন অরিজিৎ]
সর্বশেষ খবর
-
বয়স হতে হবে ৪০ এর বেশি, আর ভুঁড়ির মাপ…! ময়দান কাঁপাতে শুরু হচ্ছে ‘গণপতি’ ফুটবল
-
গণশত্রু চিনে নিন, ‘বিশ্ব মশা দিবস’-এর শপথ
-
‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, বন্দে মাতরমে ‘কাঁচি চালানো’ কংগ্রেসকে ‘মুসলিম’ তোপ শাহর
-
চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! জখম কমপক্ষে ৫ শ্রমিক, ঘটনাস্থলে পুলিশ-দমকল
-
ভিড়ে ভরা দার্জিলিং নয়, বর্ষায় গন্তব্য হোক কুয়াশায় ঘেরা অফবিট গুজরাটের সাপুতারা