Bigg Boss Bangla Sohini Paul

ভরতকে সরিয়ে ক্যাপ্টেন সোহিনী! ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর, ‘বিগ বস’ দূর্গে হুলস্থুল

তাপসকন্যা সোহিনীকে 'ভিখ মাঙ্গি ক্যাপ্টেন্সি' বলে চরম কটাক্ষ! খোদ ক্যাপ্টেনই কোণঠাসা 'বিগ বস'-এর ঘরে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ২০:৫২

options
link
ভরতকে সরিয়ে ক্যাপ্টেন সোহিনী! ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর, ‘বিগ বস’ দূর্গে হুলস্থুল
'বিগ বস বাংলা'র ঘরে মহাচ্যালেঞ্জের মুখে নতুন ক্যাপ্টেন সোহিনী পাল।

শোয়ে সবে কলির সন্ধে। আর এই ক’দিনেই যেভাবে ‘বিগ বস বাংলা’র অন্দরের সমীকরণ বদলাচ্ছে, তা দেখে নাকি গিরগিটিদেরও লজ্জ পাওয়ার জোগাড়! অন্তত এমনটাই মত শোয়ের একনিষ্ঠ দর্শকমহলের। এবার ‘বিগ বস’-এ নতুন টুইস্ট! ভরত কলকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সোহিনী পাল। আর তাতেই কুরুক্ষেত্র হয়ে উঠেছে ঘর। আপত্তি তুলেছেন রাজবীর দে, নন্দিনী দত্তরা। অন্যদিকে নতুন ক্যাপ্টেনের কথা শুনতে নারাজ ভরত কল, লাফটারসেন নিরঞ্জন মণ্ডলরা।

Advertisement

প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েই শিলিগুড়ির ছেলে রাজবীর বুঝিয়ে দিয়েছেন যে, তিনি লম্বা রেসের ঘোড়া। সহজে দমে যাওয়ার পাত্র নন। তাই দেরিতে ঢুকেও কীভাবে জনপ্রিয় তারকাদের থেকে লাইমলাইট ছিনিয়ে নিতে হয়, সেসব স্ট্র্যাটেজি তাঁর ভালোই জানা। বিভিন্ন কৌশলে তিনি যে প্রতিযোগীদের একতা ভেঙে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন, তা বলাই বাহুল্য। একদিকে সৃজলা গুহ, নন্দিনীদের সঙ্গে খুল্লমখুল্লা ফ্লার্ট, অন্যদিকে জয়িতাকে বাঁচাতে মনামী ঘোষের খাট দখল থেকে হেঁশেলে তনুশ্রীর সঙ্গে ডিম নিয়ে বিবাদে জড়ানো- এহেন নানা কাণ্ডকারখানা ঘটিয়ে রাজবীর বর্তমানে ‘বিগ বস বাংলা’র সবথেকে কড়া প্রতিদ্বন্দ্বী। এবার নতুন ক্যাপ্টেন সোহিনী পালের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। কেন?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘বিগ বস’-এর কাছে ক্যাপ্টেন সোহিনীর অভিযোগ, ‘কেমন অসভ্য ছেলে পাঠিয়েছেন, যে কোনও কথাই শোনে না!’ একথা শুনে পালটা পাটকেল ছোড়েন রাজবীরও।

কারণ ‘বিগ বস’-এর কাছে ক্যাপ্টেন সোহিনীর অভিযোগ, ‘কেমন অসভ্য ছেলে পাঠিয়েছেন, যে কোনও কথাই শোনে না!’ একথা শুনে পালটা পাটকেল ছোড়েন রাজবীরও। ‘রোমিও’র সোজাসাপটা মন্তব্য, ‘আমি তোমার ক্যাপ্টেন্সি মানি না। কেমন ক্যাপ্টেন হয়েছে, কাউকে দিয়ে কোনও কাজ করাতে পারছে না।’ দেখা যায়, আদতেই সোহিনীর কথামতো কেউ ঘরের কাজ করতে নারাজ। ভরত, নিরঞ্জনরা সকলেই ঘুমোচ্ছে। যে যার মতো ঘরে ঘুরঘুর করছে, কিন্তু নতুন ক্যাপ্টেনকে পাত্তা দিতে নারাজ। এরমাঝেই হেঁশেলে অশান্তি বাঁধে। যখন তাপসকন্যাকে ‘ভিখ মাঙ্গি ক্যাপ্টেন্সি’ বলে চরম কটাক্ষ করতে শোনা যায় নন্দিনী দত্তকে। যেহেতু রাজবীর এখন তাঁর কাছের মানুষ, সেই প্রেক্ষিতেই সোহিনীর সঙ্গে দ্বন্দ্ব বাঁধে তাঁর। নতুন ক্যাপ্টেন যে মহাচ্যালেঞ্জের মুখে পড়েছেন, তা বলাই বাহুল্য। সবমিলিয়ে ‘বিগ বস’ দূর্গে মারাত্মক হুলুস্থুল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.