hoichoi upcoming show Kuheli

পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার, সন্দেহভাজন স্ত্রী! রহস্যভেদ করবেন প্রিয়াঙ্কা?

অদিতি রায়ের আসন্ন সিরিজ 'কুয়াশা' শুধু দৃশ্যমান আবহ নয়, এটি গল্প পরিবেশনের মূল কাঠামো। নতুন আঙ্গিকে প্রতিটি চরিত্র দর্শক কতটা উপভোগ করবে সেটা তো সময় বলবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৫:৫০

options
link
পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার, সন্দেহভাজন স্ত্রী! রহস্যভেদ করবেন প্রিয়াঙ্কা?
পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্যভেদ করবেন প্রিয়াঙ্কা? ছবি সংগৃহিত

শহরের বুকে আচমকা ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। উদ্ধার হয় থানার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ। এসপি রানার মর্মান্তিক মৃত্যু আপাতদৃষ্টিতে আত্মহত্যা মনে হলেও ধীরে ধীরে ঘনীভূত হয় রহস্য। সত্যিই আত্মঘাতী এসপি রানা নাকি খুন করা হয়েছে? কে দোষী আর কে নির্দোষ সেই প্রশ্নের উত্তরে যেন বারবার পড়ে যায় রহস্যের আস্তরন! এভাবেই পরিচালক অদিতি রায়ের আগামী সিরিজ ‘কুহেলি’-তে কুয়াশা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Advertisement

এসপি রানা সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো এলাকা। ধীরে ধীরে তাঁর প্রিয়জনদের দিকেও আসে সন্দেহের তীর। আর সেই সন্দেহভাজনের তালিকা থেকে নিস্তার পায়নি স্ত্রী রাধিকাও। এসপি রানার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। আর রাধিকার ভূমিকায় সুস্মিতা দে।

Advertisement

রানা সিংহের মৃত্যুর তদন্তের অগ্রগতিতে রহস্য আরও জটিল আকার ধারণ করে। রাধিকার বোন অর্থাৎ দেবিকা যেন নিজেকে একটা মুখোশের আড়ালে লুকিয়ে রাখে। এই চরিত্রে অভিনয় করেছেন টলি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। ছোট বোন ইশিকা ওরফে অঙ্গনা রায়ের চরিত্রও বেশ ধূসর। সত্য উদঘাটন করতে গিয়ে রহস্যের জালে আষ্টেপিষ্ঠে জড়িয়ে যায় তদন্ত।

Advertisement

কে দোষী আর কে নির্দোষ সেই প্রশ্নের উত্তর যেন চাপা পড়ে যায় রহস্যের আস্তরনে! এভাবেই অদিতি রায়ের আগামী সিরিজ ‘কুহেলি’-তে কুয়াশা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সত্য যেন বারবার মুখবদল করে ফেলে! নির্দিষ্ট ব্যক্তির উপর সন্দেহ দানা বাঁধতে পরক্ষণেই যেন সেখানে তৈরি হয়ে যায় ধোঁয়াশা। কেউই যেন সম্পূর্ণ নির্দোষ নয় বা পুরোপুরি অপরাধী নয়। কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে ময়দানে নামেন ডিএসপি অগ্নি বসু। যে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে।

এসপি রানার মৃত্যুর তদন্তের কিনারা করতে গিয়ে সত্যির বিকৃতি, লক্ষ্যে পৌঁছেছেও আচমকা সবকিছু ঝাপসা হয়ে যাওয়া, সন্দেহের দৃষ্টি ক্রমাগত একমুখ থেকে আরেক মুখে সরে যাওয়া মতো ঘটনা ঘটবে বারংবার। এভাবেই অদিতি রায়ের আসন্ন সিরিজ ‘কুয়াশা’ শুধু দৃশ্যমান আবহ নয়, এটি গল্প পরিবেশনের মূল কাঠামো। নতুন আঙ্গিকে প্রতিটি চরিত্র দর্শক কতটা উপভোগ করবে সেটা তো সময় বলবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.