চলচ্চিত্র উৎসব: প্রথম দিনেই পর্দায় জীবনের জানা-অজানা কথা

প্রেক্ষাগৃহে দেখার আগে সংবাদ প্রতিদিন ডিজিটালে দেখে নিন তার সামান্য ঝলক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১২:০০

options
link
চলচ্চিত্র উৎসব: প্রথম দিনেই পর্দায় জীবনের জানা-অজানা কথা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বোধন পর্ব শেষ। এবার পালা নিখাদ সিনেমা দেখার।  ১২টি স্থান। ততোধিক সিনেমা। বিভিন্ন শো টাইম। কোনটা ছাড়বেন, কোনটা দেখবেন। ভেবেছেন কিছু? সব তো দেখা সম্ভব নয়। বাছা বাছা কয়েকটির সন্ধান নিয়ে হাজির সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

[চতুর্থবার চলচ্চিত্র উৎসবে এসে কী বললেন অমিতাভ বচ্চন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফোকাস কান্ট্রি গ্রেট ব্রিটেন। শুরুটা তাই পরিচালক মাইকেল উইন্টারবটমকে দিয়েই করা যাক। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে দেখেছেন এই পরিচালককে। এবার দেখুন তাঁর সিনেমা। অন দ্য রোড। সংগীত যাত্রায় বেরিয়েছে এক রকব্যান্ড। দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আর উপলব্ধি করছে জীবনের নতুন মানে। এই উপলব্ধিই আখেরে উঠে আসে তাঁদের সংগীতে। ব্রিটিশ পরিচালকের এই ভিন্ন সুর নন্দন ১-এ দেখা যাবে বিকেল পাঁচটায়।

Advertisement

জীবনের দৌড়ে কতকিছুই না পিছিয়ে পড়ে। সম্পর্ক, ভালবাসা, ভাললাগা-মন্দলাগা। অতীতের সেই স্মৃতির খোঁজেই বেরিয়ে পড়েছেন প্রখ্যাত লেখক প্রিয়েন্দু হাজারিকা। ঘরে ফেরার এই কাহিনিই নিজের ‘মাজরাতি কেতেকী’-তে তুলে ধরেছেন পরিচালক স্বান্তনা বরদলোই। ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অদিল হুসেনকে। ছবি দেখতে হলে সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে চলে যান নন্দন ২-এ।

 

নতুনের সঙ্গেই মিলে মিশে গিয়েছে পুরনো সুর। যে সুর ১৯৬০ সালে পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক রাজেন তরফদার।  সমুদ্রের আস্ফালন না ‘গঙ্গা’র নির্মলতা, কোনটাকে জীবন হিসেবে বেছে নেবে বিলাস? উত্তর মিলবে বিকেল পাঁচা পনেরোয় নন্দন ৩ প্রেক্ষাগৃহে।

বাংলা ছবি খুব একটা বেশি নেই এবার। যেটুকু আছে সেটুকু দেখার সুযোগ ছাড়বেন না। এবার ‘ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ ফিল্মস’-এর কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে ‘পিউপা’। সমসাময়িক প্রেক্ষাপটে সম্পর্কের টানাপোড়েন দেখানো হয়েছে ছবিতে। একদিকে সুন্দর ভবিষ্যতের হাতছানি, অন্যদিকে শিকড়ের টান- কোনটাকে বেছে নেবে মানুষ? এই প্রশ্নের উত্তর নিজের ছবিতে খুঁজেছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য। ছবির মুখ্য চরিত্রে রয়েছে রাহুল, সুদীপ্তা চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায় ও প্রদীপ মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। কম্পিটিশন-এর ওপেনিং ফিল্ম এটিই। ১১ নভেম্বর বিকেল ৫.১৫-এ দেখানো হবে রবীন্দ্রসদনে।

PUPA

[চলচ্চিত্র উৎসব: আন্তর্জাতিক আঙিনায় বাংলাকে তুলে ধরবে এই ছবিগুলি]

শুধু ছবি না দেখতে চলে যেতেই পারেন শিশির মঞ্চে। শর্ট ফিল্ম ও তথ্যচিত্রে আসর বসেছে আজ সেখানে।  অন্বেষম, ডোর, ইন রিটার্ন-জাস্ট আ বুক, ইকোজ অফ পাস্ট অন্তনাদ, হুইস্পারিং টেলস, স্কেচ অফ আ ওয়াকিং, উইথ দ্য রিভার ফ্লোয়িং। যেটা ইচ্ছে সেটা দেখে নিতে পারেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.