Advertisement
Advertisement
Argentina vs Egypt referee

আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’, এবার রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়াবে ফিফা? হতে পারে তদন্ত

প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পরই ফিফার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ০০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ০০:০৩

options
link
আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’, এবার রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়াবে ফিফা? হতে পারে তদন্ত zoom
আর্জেন্টিনার কাছে হার এখনও মেনে নিতে পারছে না মিশর।
Advertisement

রেফারিকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হোক। এই মর্মে ফিফার কাছে নালিশ ঠুকেছে মিশর। প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পরই ফিফার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত শুরু করতে পারে ফিফা। খতিয়ে দেখা হবে রেফারির কার্যকলাপ। তাহলে কি মহম্মদ সালাহদের দাবি মেনে বিশ্বকাপ থেকে নির্বাসিত করা হবে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলকে?

আর্জেন্টিনার কাছে হার এখনও মেনে নিতে পারছে না মিশর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারতে হয়েছে তাদের। এমন হতাশার পরই মিশর ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, মিশরের বিরুদ্ধে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা তদন্ত করে দেখা উচিত। একই সঙ্গে লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ারও আবেদন জানিয়েছে মিশর।

Advertisement

সূত্রের খবর, মিশরের তরফ থেকে এমন অভিযোগ পাওয়ার পর চলবে ফিফার তদন্ত। গোটা ম্যাচ কেমনভাবে পরিচালনা করেছেন ফ্রাঁসোয়া, চলতি বিশ্বকাপের অন্যান্য ম্যাচেই বা কেমন পারফরম্যান্স তাঁর-সবই আসবে আতশকাঁচের তলায়। সেই ভিত্তিতে রিপোর্ট দেবেন ফিফার রেফারিং আধিকারিকরা। ফ্রাঁসোয়াকে চলতি বিশ্বকাপে আর দেখা যাবে কিনা, তাও নির্ভর করবে ওই রিপোর্টের উপর। অতীতে রেফারির বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও নির্বাসনের মতো কঠিন সাজা মেলেনি।

উল্লেখ্য, ম্যাচ শেষে ক্ষোভ উগরে দেন মিশরের কোচ হোসাম হাসানও। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “কে কী মনে করল তাতে আমার কিছু যায়-আসে না। আমি সত্যি কথাটাই বলতে এসেছি। ভালো ভালো কথা বলতে এখানে আসিনি। আমাদের সঙ্গে অন্যায়ভাবে প্রতারণা করা হয়েছে। গভীর অবিচারের শিকার হয়েছি আমরা।” মিশরের অভিযোগ, আর্জেন্টিনার তৃতীয় গোল হওয়ার আগে তাদের একটি স্পষ্ট পেনাল্টি পাওয়া উচিত ছিল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.