Pratik Sen

হাসপাতালে ‘মোহর’ ধারাবাহিকের অভিনেতা প্রতীক, কী পোস্ট করলেন নায়িকা সোনামণি?

কেমন আছেন অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২০, ২০:৫১

options
link
হাসপাতালে ‘মোহর’ ধারাবাহিকের অভিনেতা প্রতীক, কী পোস্ট করলেন নায়িকা সোনামণি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ ধারাবাহিক ‘মোহর’ (Mohor) খ্যাত অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। রবিবার থেকে হাসপাতালে ভরতি তিনি। রক্তচাপের সমস্যার জন্য হাসপাতালে ভরতি হতে হয় প্রতীককে। অভিনেতাকে আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় উপরের সারিতে ধারাবাহিক ‘মোহর’। ধারাবাহিকে শঙ্খদীপের চরিত্রে অভিনয় করেন প্রতীক। শোনা গিয়েছে, শনিবার শুটিং করার সময়ই নাকি সামান্য অসুস্থ বোধ করছিলেন প্রতীক। রবিবার তাঁর অসুস্থতা আরও বাড়ে। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়। সূত্রের খবর মানলে, অনন্ত তিন-চার দিন প্রতীককে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যাতে রক্তচাপের ভারসাম্য বজায় থাকে।

Advertisement

‘খোকাবাবু’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রতীক। সেই সিরিয়ালে প্রতীকের বিপরীতে ছিলেন তৃণা সাহা (Trina Saha)। ‘অতিথি’ ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন। ‘মোহর’ ধারাবাহিকে প্রতীকের বিপরীতে রয়েছেন সোনামণি সাহা (Sona Moni Saha)। বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে বেশ জনপ্রিয় এই জুটি। শোনা যায়, অনস্ক্রিনের এই কেমিস্ট্রির প্রভাব অফস্ক্রিনেও পড়ছে। প্রতীকের আরোগ্য কামনা করে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টও দিয়েছেন সোনামণি।

Advertisement

[আরও পড়ুন: অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আসছে ‘অপরাজিতা অপু’, প্রকাশ্যে ধারাবাহিকের টিজার]

করোনা (CoronaVirus) কালে এমনিতেই বহু প্রতিকূলতার মধ্যে বাংলা ধারাবাহিকের শুটিং হয়। প্রযোজনা সংস্থার কাছে তেমন ব্যাংকিংও থাকে না। এমন অবস্থায় প্রতীক সুস্থ না হওয়া পর্যন্ত কাজে ফিরতে পারবেন না। শোনা গিয়েছে, যতটুকু ব্যাংকিং রয়েছে তা সম্প্রচারিত হওয়ার পর চিত্রনাট্যে বদল আনতে পারে প্রযোজনা সংস্থা। প্রয়োজনে নতুনভাবে স্ক্রিপ্ট লেখা হতে পারে। আর কাহিনির মোড় ক্ষণিকের জন্য অন্যদিকে ঘুরিয়ে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে। প্রতীক যাতে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন, সেই আশাই রাখছেন প্রযোজক-পরিচালকরা। অভিনেতার আরোগ্য কামনা করছেন অনুরাগীরাও।

[আরও পড়ুন: করোনা নয়, এই বিশেষ কারণে দিওয়ালির উৎসব থেকে নিজেকে দূরে রাখবেন অমিতাভ বচ্চন]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.