Ram Kapoor

সম্পর্কে ধোঁকা দেওয়া বড় ব্যাপার নয়! পরকীয়া ‘সমর্থন’ করে চরম বিতর্কে রাম কাপুর

'ভুলবশত প্রতারণা করলে বিয়ে ভাঙা উচিত নয়'! রাম কাপুরের 'নির্লজ্জ' দাম্পত্য নিদানে সোশাল পাড়ায় নিন্দার ঝড়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৯:১৭

options
link
সম্পর্কে ধোঁকা দেওয়া বড় ব্যাপার নয়! পরকীয়া ‘সমর্থন’ করে চরম বিতর্কে রাম কাপুর
পরকীয়া 'সমর্থন' করে চরম বিতর্কে রাম কাপুর

“স্বামীদের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। ছোটখাট ভুল বলে সেসব এড়ানো যায়…”! মাসকয়েক আগে এহেন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন টুইঙ্কল খান্না। এবার দাম্পত্য়ে ভুলবশত প্রতারণার কথা বলে ‘কলঙ্কের ভাগীদার’ হলেন রাম কাপুর (Ram Kapoor)। টেলিদুনিয়ার ‘সিনিয়র’ অভিনেতার মুখে এহেন কথা শুনে ইতিমধ্যেই চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।

Advertisement

রিয়ালিটি শোয়ের ঘরে ঢুকতে না ঢুকতেই বেফাঁস মন্তব্য করে খাল কেটে বিতর্ককে ডেকে এনেছেন রাম কাপুর। অভিনেতাকে ঘিরে বর্তমানে  সমালোচনার ঝড়

একতা কাপুরের নতুন রিয়ালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’র সুবাদে দিন কয়েক ধরেই চর্চার শিরোনামে রাম কাপুর। গোড়া থেকেই প্রতিযোগী হিসেবে লাইমলাইটে তিনি। কারণ গত দেড় দশকের বিবাদ মিটিয়ে শেষমেশ ‘টেলি-ক্যুইন’ একতার সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন তিনি। উপরন্তু সিনেমা, সিরিজ কিংবা ধারাবাহিকের সুবাদেও রাম অত্যন্ত জনপ্রিয় মুখ। সেই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট শোয়ের বাকি প্রতিযোগীদের তুলনায় রাম কাপুর যে অতিরিক্ত স্পটলাইটে থাকবেন, তেমনটা বলাই বাহুল্য। তবে রিয়ালিটি শোয়ের ঘরে ঢুকতে না ঢুকতেই বেফাঁস মন্তব্য করে খাল কেটে বিতর্ককে ডেকে এনেছেন অভিনেতা! কী এমন মন্তব্য করেন রাম কাপুর, যার জন্যে অভিনেতাকে ঘিরে সমালোচনার ঝড়?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“তুমি যদি সত্যিই তোমার সঙ্গীকে ভালবাসো, তা হলে কোনও কিছুতেই বিয়ে ভাঙতে পারে না।…” 

Ram Kapoor
রাম কাপুর

অভিনেতার কথায়, দাম্পত্যে একে-অপরের প্রতি ভালোবাসা থাকলেও ভুলবশত প্রতারণা হতেই পারে! তার জন্যে বিয়ে ভাঙা ঠিক নয়। রাম কাপুরের এহেন মন্তব্যে শোয়ের আরেক প্রতিযোগী শ্রেয়া কালরা আপত্তি জানালে পালটা এহেন নেপথ্যের কারণও ব্যাখ্যা করেন তিনি। অভিনেতা বলেন, “তুমি যদি সত্যিই তোমার সঙ্গীকে ভালবাসো, তা হলে কোনও কিছুতেই বিয়ে ভাঙতে পারে না। বিয়ে কঠিন বিষয়, এটি একটি সফর। প্রতিদিন বিয়ের যত্ন নিতে হয়।” তাঁর মতে, একটা ভুল সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। প্রতারণার পরেও কেন দাম্পত্য টিকে যেতে পারে? সেপ্রসঙ্গে নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়ে রাম জানান, “কখনও কখনও ২০-২৫ বছরের বিবাহিত জীবনে বহু উত্থান-পতন, ভালো সময় এবং খারাপ সময় আসে। খারাপ সময়ে যদি ভুল করে একজন কিছু করেও ফেলে, আর আপনি যদি সঙ্গী বা সন্তানকে ছাড়া বাঁচতে না পারেন, তাহলে সময় সবকিছু ঠিক করে দেয়। কোনও কিছুই সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়ায় না। দাম্পত্যে ভুলবশত এমনটা ঘটতেই পারে।”

Advertisement

রাম কাপুরের এহেন মন্তব্য ভাইরাল হতেই বিতর্কের ঝড়! কারও মন্তব্য, ‘নিজেদের কুকীর্তি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন!’ কারও কটাক্ষ, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক! জীবনে এতবার ধোকা খেয়েছেন যে এটাই স্বাভাবিক বলে মনে হচ্ছে।’ কেউ বা বললেন, ‘বছরের পর বছর ধরে কীভাবে প্রতারণার সঙ্গে মোকাবিলা করছেন, সেটা বোঝা গেল।’ এহেন নানা কটুক্তিতে ছেয়ে গিয়েছে সোশাল পাড়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.