Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Kolkata Police

দুর্গাপুজোর চাঁদার জন্য জুলুমবাজি? এবার হোয়াটসঅ্যাপ করলেই ছুটে আসবে পুলিশ!

পুলিশের এই সিদ্ধান্তে খুশি আমজনতা।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৬:০৪

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৬:০৪

options
link
দুর্গাপুজোর চাঁদার জন্য জুলুমবাজি? এবার হোয়াটসঅ্যাপ করলেই ছুটে আসবে পুলিশ! zoom
চাঁদার জন্য জুলুমবাজি নিয়ে হোয়াটসঅ্যাপ করলেই ছুটে আসবে পুলিশ! ছবি-এআই দ্বারা নির্মিত।
Advertisement

পুজো মানেই চাঁদা। তা যদি হয় দুর্গাপুজো, তাহলে তো কথাই নেই। বছর বছর বাড়ে চাঁদার অঙ্ক। তা মেটাতে না পারায় সমস্যার মুখেও পড়তে হয় অনেককে। চাঁদা সংক্রান্ত অশান্তি বাংলায় একেবারেই নতুন নয়। সেই সমস্যা সমাধানে এবার ময়দানে পুলিশ। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে চালু করা হল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর। চাঁদার জন্য কেউ জুলুম করলে সঙ্গে সঙ্গে তা জানানো যাবে সেখানে। তড়িঘড়ি পদক্ষেপ করবে পুলিশ।

Kolkata Police Launches WhatsApp Helpline to Curb Durga Puja Subscription Extortion
কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর।

বাঙালির বারো মাসে তেরো পাবর্ণ। সরস্বতী পুজো থেকে শুরু করে কার্তিক পুজো, বছরভর কিছু না কিছু লেগেই থাকে। বাড়িতে গিয়ে বা পথ আটকে চাঁদার দাবিদাওয়া লেগেই থাকে। দাবিপূরণ করতে পারলে তো ঠিক আছে। নাহলে তা নিয়ে অশান্তির ঘটনাও আকছার ঘটে। কেউ চাপে পড়ে  ক্লাবের দাবি পূরণ করতে বাধ্য হন। যারা পারেন না, তাঁদের নানারকম সমস্যার মুখে পড়তে হয়। গত কয়েকবছরে সরকার ক্লাবগুলোকে পুজোর অনুদান দিলেও এই চাঁদার দৌরাত্ম্য এক বিন্দুও কমেনি। চলতি বছরে পুজো অনুদানে রাশ টেনেছে বিজেপি সরকার। সব ক্লাবের জন্য অনুদান ঘোষণা করা হলেও বড় পুজোগুলোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, যাতে তাঁরা এই আর্থিক সাহায্য না নেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার চাঁদার জন্য জুলুমবাজি রুখতে পদক্ষেপ করল কলকাতা পুলিশ। তাঁদের তরফে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। একটি ফোন, একটি হোয়াটসঅ্যাপের জন্য। নম্বর গুলি হল- ১৮০০-৩৪৫-৫৬৭৮ ও ৯৪৩২৬২৪৩৬৫। জানা গিয়েছে, এই নম্বরে চাঁদার জন্য অত্যাচারের কোনও অভিযোগ জানালেই পদক্ষেপ করবে পুলিশ। রাজ্য ও পুলিশের এই সিদ্ধান্তে খুশি আমজনতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.