গত ২১ মে বৃহস্পতিবার, বকরি ইদের আগে পশু জবাই সংক্রান্ত রাজ্যের বিজেপি সরকারের জারি করা নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি শেষ হয়েছে সেদিন। মামলার শুনানি শেষে আদালত আপাতত রায়দান স্থগিত রেখেছে। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ পরে এই মামলার রায় ঘোষণা করবে। এরমাঝেই কুরবানি নিয়ে নিজের বক্তব্য পেশ করলেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ ও ‘আঁচল’ খ্যাত অভিনেতা রেজওয়ান। রাজ্যে পালাবদলের পর ইদ পালনের নিয়মেও বেশ কিছু পরিবর্তন এসেছে। রেড রোডের বদলে নামাজ পড়া হয়েছে ব্রিগেডে। সেই সঙ্গে কুরবানি নিয়েও বেশ কিছু নিময়াবলি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে। সেই সুরে সুর মিলিয়ে মুসলিম ভাইবোনদের উদ্দেশ্যে আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন:
ইদ-উল-আজহা যার অর্থ কোরবানির ইদ, সেই উপলক্ষে রেজওয়ানের বক্তব্য, সংযমই হোক উৎসব পালনের মূল মন্ত্র। সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে অভিনেতার বলিষ্ঠ পরামর্শ, ‘সকল মুসলিম ভাই ও তাঁদের পরিবারবর্গের প্রতি অনুরোধ, আমরা প্রত্যেকে সচেতন নাগরিক হিসেবে আইন মেনে চলার নীতি অনুসরণ করি। এই পথ অবলম্বন করলে অন্য ধর্মের ভাবাবেগেও আঘাত লাগবে না। আসুন, আমরা সকলে মিলে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাই। তাই গবাদি পশু জবাই থেকে বিরত থাকি। শুধুমাত্র অনুমোদিত ও বৈধ কোরবানির পশুই কুরবানি করি। ঈদ-উল-আযহা হোক শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও অহিংসার বার্তাবাহী। ঈদ মোবারক।’
View this post on InstagramAdvertisement
ইদ আবহে টলিপাড়ার এক জনপ্রিয় মুসলিম অভিনেতার মুখে এমন ভারসাম্যপূর্ণ, অহিংস এবং সম্প্রীতির বার্তা সত্যিই প্রশংসিত। নেটিজেনদের বড় একটা অংশ রেজওয়ানের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন। দীর্ঘ সময় ছোটপর্দা থেকে দূরে আছেন নায়ক। তবে তাঁর ভক্তসংখ্যা নেহাতই কিছু কম নয়। সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের কাছাকাছি থাকেন অভিনেতা। সোশাল মিডিয়ায় সক্রিয় থাকলেও সমাজে ঘটে চলা ঘটনা নিয়ে খুব একটা মতামত পেশ করেন না। তবে তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়েও কুরবানি নিয়ে রেজওয়ানের সাহসী বক্তব্য সকলের নজর কেড়েছে তা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
বিদেশযাত্রার অনুমতি মামলায় দ্রুত শুনানি নয়, হাই কোর্টে ফের ধাক্কা অভিষেকের
-
কিংবদন্তি নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা, কার্টুনিস্টের নামে নয়া ‘বোলতা’ প্রজাতির নামকরণ
-
চুড়োয় উঠে এবার হু হু পড়ছে সোনার দাম! ‘ভয়ে’ পুরনো গয়না বেচছে আমজনতা
-
বিয়ের শপিংয়ের নামে ১ কোটি! কেতনের টাকা নিয়েই প্রেমিকের সঙ্গে উদয়পুরে সিয়া, বাড়ছে রহস্য
-
বৈভবের অভিষেক না হওয়ায় হতবাক গাভাসকর! কী ‘অজুহাত’ ভারতের কোচের?