Rohaan Bhattacharjee

রাহুলের মৃত্যুশোকের মাঝেই হাসপাতালে ‘ভজ গোবিন্দ’ রোহন, কী জানালেন বান্ধবী অঙ্গনা?

মঙ্গলবার সকাল থেকে টেকনিশিয়ান স্টুডিয়োয় শিল্পীদের ভিড়, কিন্তু কেন উপস্থিত হতে পারলেন না রোহন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ২০:২৫

options
link
রাহুলের মৃত্যুশোকের মাঝেই হাসপাতালে ‘ভজ গোবিন্দ’ রোহন, কী জানালেন বান্ধবী অঙ্গনা?
কেন হাসপাতালে রোহন? ছবি: ফেসবুক

২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান টলিপাড়ার তরুণ তুর্কি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুশোকে আচ্ছন্ন রাহুলের পরিবার-প্রিয়জন থেকে পুরো টলিউড। রাহুলের মৃত্যু তদন্তের প্রকৃত বিচারের দাবিতে পথে নেমেছে ইন্ডাস্ট্রি। কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টলিউড, তবে মঙ্গলের সকাল থেকে ম্যারাথন মিটিংয়ের পর শর্তসাপেক্ষ ভাবে তুলে নেওয়া হয়েছে। এর মাঝেই হাসপাতালের বিছানায় বসে রাহুলের জন্য বিচার চাইছেন রোহন ভট্টাচার্য, সমর্থন করলেন সহকর্মীদের।

Advertisement

আচমকা কী হল অভিনেতার? কবে ভর্তি হলেন হাসপাতালে? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল রোহনের বান্ধবী অঙ্গনা রায়ের সঙ্গে। তিনি বলেন, “গত মাসে রোহনের কিডনিতে পাথর ধরা পড়ে। সেটা ইউরিটারে আটকে যাওয়ায় অসম্ভব পেটের যন্ত্রণায় ভুগছিল। তখন অস্ত্রোপচার করে স্টেন্ট বসানো হয়। চিকিৎসক বলেছিলেন ওটা অবশ্যই দু’সপ্তাহের মধ্যে বের করে দিতে হবে। তাই আবার হাসপাতালে ভর্তি হয়েছিল। আজই ছোট্ট অস্ত্রোপচার করে ওটা বের করে দিয়েছে। এখন ভালো আছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অঙ্গনার সংযোজন,  “আজ সকাল থেকে আমিও কাজে ব্যস্ত ছিলাম। একটু পরে গিয়ে ওকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসব। দুশ্চিন্তার কোনও কারণ নেই। বর্তমান পরিস্থিতি এমন যে প্রতিটা মুহূর্ত একটা উদ্বেগের মধ্যে দিয়ে কাটছে। সবাই ভালো থাকুক এটুকুই কাম্য।”

Advertisement

অঙ্গনা জানান, “আজই ছোট্ট অস্ত্রোপচার করে স্টেন্ট বের করা হয়েছে। রোহন এখন ভালো আছে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohaan (@rohaan_bhattacharjee)

প্রসঙ্গত, রাহুল ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ। তাঁর অভিনয় বারবার মুগ্ধ করে ধারাবাহিকের দর্শককে। কিছু দিন আগে ‘হোক কলরব’ ছবিতে শেষবার তাঁকে দেখেছে দর্শক। প্রসঙ্গত, রোহন ভট্টাচার্যের কেরিয়ারের সফর বড়পর্দা থেকে শুরু হলেও সাফল্য সেভাবে ধরা দেয়নি। ছোট পর্দায় কাজ করতেই ভাগ্যবদল। ‘ভজগোবিন্দ’, ‘কলের বউ’, ‘তুমি আশেপাশে থাকলে’-এর মতো একের পর এক ধারাবাহিকে অভিনয় রোহনকে ঘরের ছেলে বানিয়ে দিয়েছে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.