গ্রুপ পর্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়ানডে বিশ্বকাপ জিতলেও টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও সাফল্য এনে দিতে পারেননি। ফলে তাঁর অধিনায়কত্ব থাকবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন উইমেন্স ইন ব্লু-র কোচ অমল মজুমদার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া মহিলা দলের কাছে হারের পর সাংবাদিক বৈঠকে প্রশ্নের মুখে পড়েন ভারতের কোচ। অধিনায়ক হিসাবে হরমনপ্রীতকে রাখা উচিত কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “অধিনায়ক কে হবেন, সেই সিদ্ধান্ত নির্বাচকদের। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার উত্তর হবে, হ্যাঁ।” অর্থাৎ, কোচ এখনও হরমনপ্রীতেই আস্থা রাখছেন।
আরও পড়ুন:
দলের ব্যর্থতার কারণও তুলে ধরেছেন অমল। তাঁর মতে, বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি প্রয়োজন। পাশাপাশি ব্যাটিংয়ে আরও আগ্রাসী মানসিকতা দেখাতে হবে। তিনি বলেন, “আমরা যদি প্রতি ম্যাচে আরও ১৫-২০ রান বেশি করতে পারি, তাহলে ফল অন্য রকম হতে পারে।” তবে তরুণ বোলিং আক্রমণের পাশে দাঁড়িয়েছেন কোচ। এই বোলিং ইউনিটকে আরও সময় দিলে আরও বেশি পরিণত হবে হবে মনে করেন অমল। তাঁর কথায়, “আমাদের বোলিং আক্রমণ নতুন এবং অভিজ্ঞতাও কম। এই দলকে ১৮ মাস সময় দিন। দেখবেন সম্পূর্ণ বদলে যাবে।”
তবুও নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্মৃতি মন্ধানা ইতিমধ্যেই মহিলা আইপিএলে সফল অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। হরমনপ্রীতের অনুপস্থিতিতে ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন। ফলে ভবিষ্যতে তাঁকে অধিনায়ক হিসাবে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন সব নজর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের দিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক
-
প্রযোজক-পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা! নায়িকা বউমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগাল শ্বশুরবাড়ি