Rupanjana Mitra

অশালীন মন্তব্য থেকে ধর্ষণের হুমকি! বিজেপির বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ দায়ের রূপাঞ্জনার

বিজেপি সমর্থদের বিরুদ্ধে সোমবারই সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন রূপাঞ্জনা মিত্র। সাইবার ক্রাইম সেল কী পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে রূপাঞ্জনা ও তাঁর পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৩:১৯

options
link
অশালীন মন্তব্য থেকে ধর্ষণের হুমকি! বিজেপির বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ দায়ের রূপাঞ্জনার
বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের রূপাঞ্জনার।

সোশাল মিডিয়ার যুগে সব কিছুই হাতের মুঠোয়। এক ক্লিকেই মুশকিল আসান। কিন্তু, কথায় আছে না প্রত্যেকটি জিনিসেরই ভালো-মন্দ দুটি দিকই থাকে। সোশাল মিডিয়ার ক্ষেত্রে এই কথা তো বিশেষভাবে প্রযোজ্য। ‘পাবলিক ফিগার’ হলে তো কোনও কথাই নেই! যখন খুশি তাঁদের আক্রমণ করা যায়। ভোট আবহে এইরকম এক অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।

Advertisement

পদ্মফুল ছেড়ে জোড়াফুলে যোগ দিতেই প্রাক্তন দলের তরফে বহু কটূক্তি ধেয়ে এসেছে তাঁর দিকে। সোমবার নির্বাচনী প্রচারের শেষদিনেই বিরোধী দলের কুরুচিকর মন্তব্যে ফুঁসে উঠেছিলেন অভিনেত্রী। একজন মহিলার প্রতি অশালীন শব্দ প্রয়োগ, ধর্ষণের হুমকি পেয়ে একেবারে ফুঁসে উঠেছেন রূপাঞ্জনা। সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেত্রী জানিয়েছিলেন, প্রচার শেষেই অভিযোগ দায়ের করবেন।

Advertisement

যেমন কথা তেমন কাজ। সোমবারই সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন রূপাঞ্জনা মিত্র। বিরোধী দলের সমর্থকদের নিশানায় অভিনেত্রী। একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে লাগাতার তাঁকে হেনস্তার অভিযোগ। কখনও অপমানজনক শব্দচয়ন তো কখনও আবার সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। রূপাঞ্জনা তাঁর নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে যে সকল অ্যাকাউন্ট থেকে অবমাননাকর মেসেজ পেয়েছেন তারও লিঙ্ক সাইবার ক্রাইম সেলের কাছে জমা দিয়েছেন।

Advertisement

অভিযোগের বয়ানের স্ক্রিন শট সোশাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।অন্যায়ের বিরুদ্ধে রূপাঞ্জনার এই পদক্ষেপকে স্যালুট করেছেন তাঁর স্বামী রাতুল মুখোপাধ্যায়। রূপাঞ্জনার সমর্থনে উপচে উঠেছে কমেন্ট বক্স। সাইবার ক্রাইম সেল কী পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে রূপাঞ্জনা ও তাঁর পরিবার। প্রসঙ্গত, সোমবার প্রচারের ফাঁকেই লাইভে এসে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিনেত্রী।

সুর চড়িয়ে বিজেপিকে নিশানা করে রূপাঞ্জনার হুঁশিয়ারি, “সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। অভয়ার জন্য নাকি রাতদখল করেছিলেন। আরে, আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন। নারী সুরক্ষা নিয়ে কথা বলেন অথচ একজন মহিলাকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। আবারও বলছি সাহস থাকলে সামনে এসে হুমকি দিন। একটা কথা শুনে রাখুন যাঁরা আমাকে আক্রমণ করেছেন তাঁদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করব। ”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.