সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় টেলি ধারাবাহিক ”ধূলোকণা”য় এবার বড় চমক। এই ধারাবাহিকের স্পেশাল এপিসোডে এবার আসতে চলেছেন কুমার শানু। স্পেশাল পর্বে একটি রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবে দেখা যাবে জনপ্রিয় এই গায়ককে।
‘ধূলোকণা’ ধারাবাহিকে গল্পে এবার দেখা যাবে ধারাবাহিকের ফুলঝুড়ি একটি রিয়্যালিটি শোয়ে অংশ নেবে। আর সেই শোয়ের বিচারক হিসেবে এই ধারাবাহিকে অভিনয় করবেন কুমার শানু।
এই মুহূর্তে কুমার শানুকে বিচারক হিসেবে দেখা যাচ্ছে রিয়্যালিটি শো সুপার সিঙ্গার থ্রিতে। স্টার জলসাতেই দেখা যায় এই রিয়্যালিটি শো।
[আরও পড়ুন:‘লক্ষ্মী কাকিমা’ হয়ে ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য, সঙ্গী দেবশংকর হালদার]
কয়েকদিন আগেই খবরে এসেছিল বাবুল সুপ্রিয়কে নাকি দেখা যাবে একটি নতুন ধারাবাহিকে। যার পরিচালক রাজ চক্রবর্তী। তবে শোনা যাচ্ছে, সেই ধারাবাহিক থেকে নাকি সরে এসেছেন বাবুল। তারই মাঝে ‘ধূলোকণা’য় কুমার শানুর অতিথি হয়ে আসার খবরে বেশ খুশি তাঁর অনুরাগীরা।
মানালি দে ও ইন্দ্রাশিস রায়ের জুটিই ”ধূলোকণা”র ইউএসপি। ইতিমধ্যেই এই ধারাবাহিক বেশ সাড়া ফেলেছে। টিআরপির দৌঁড়েও বেশ এগিয়ে ‘ধূলিকণা’। তবে এবার দেখার পালা ধারাবাহিকে কুমার শানু এন্ট্রি নিয়ে ঠিক কী করবেন!
[আরও পড়ুন: করোনার কোপে বন্ধ হয়েছিল আয়! দুঃসময়ের অভিজ্ঞতা জানালেন মিঠুন চক্রবর্তী ]
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?