Sourav Suvosmita Engagement

বাগদান সম্পন্ন, শুভস্মিতার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু সৌরভের, বিয়ে কবে?

সোশাল মিডিয়ায় সৌরভ চক্রবর্তী আর শুভস্মিতা মুখোপাধ্যায়ের একাধিক পোস্টে বারবার উসকে গিয়েছে প্রেমের জল্পনা। 'লক্ষ্মী ঝাঁপি' জুটিকে নিয়ে টলিপাড়ায় শোরগোল! বিয়ে কবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৪:৪৯

options
link
বাগদান সম্পন্ন, শুভস্মিতার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু সৌরভের, বিয়ে কবে?
শিগগিরিই বিয়ের পিঁড়িতে সৌরভ-শুভস্মিতা?

গত সপ্তাহেই টলিপাড়ার অন্দরমহল সূত্রে শোনা গিয়েছিল, সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায় (Sourav Suvosmita Engagement) নাকি চুপিসারে আশীর্বাদ সেরেছেন। যদিও সেসময়ে ফোনে ধরা হলে এবিষয়ে বিশেষ প্রতিক্রিয়া দিতে চাননি ‘লক্ষ্মী ঝাঁপি’ জুটি। তবে এবার নিজেরাই সেই জল্পনাযজ্ঞে সিলমোহর বসালেন প্রেমমাখা ছবি পোস্ট করে।

Advertisement

তারকাজুটির মতে, এই সম্পর্ক যেন জন্ম-জন্মান্তরের। একে-অপরের প্রতি প্রেম নিবেদন করে তারকাজুটি বলছেন, “তোমার দিকে চেয়ে মনে হয়, এই জীবনের অস্তিত্বের বহু আগে থেকেই যেন আমি তোমাকে ভালোবেসে এসেছি। এমনকী…” 

প্রেমিক-প্রেমিকার অভিনয় করতে গিয়ে পরস্পরের কাছাকাছি চলে আসার ঘটনা টেলিদুনিয়ায় নতুন নয়। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’তে ‘ঝাঁপি’ আর ‘দীপ’-এর সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে জোর জল্পনা চলছিল স্টুডিওপাড়ায়। পর্দার প্রেম নাকি বাস্তবেও জমে ক্ষীর হয়েছিল অনেক আগেই। তাছাড়া সোশাল মিডিয়ায় সৌরভ চক্রবর্তী আর শুভস্মিতা মুখোপাধ্যায়ের একাধিক পোস্টেও বারবার প্রেমের জল্পনা উসকে গিয়েছে। এবার সেই সম্পর্ককেই আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন বাংলা টেলিদুনিয়ার তারকাজুটি। খবর, গত ১০ তারিখ ঘরোয়া অনুষ্ঠানে পরিবার-পরিজনদের সাক্ষী রেখে আশীর্বাদ পর্ব সেরছেন সৌরভ-শুভস্মিতা। উভয়েই এই বিষয়ে ‘স্পিকটি নট’ ছিলেন! কিন্তু এবার খুল্লমখুল্লাভাবে বাগদানের খবর ভাগ করে নিলেন তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
TV stars Sourav Chakraborty, Suvosmita Mukherjee confirms their engagement
গত ১০ তারিখ ঘরোয়া অনুষ্ঠানে পরিবার-পরিজনদের সাক্ষী রেখে আশীর্বাদ পর্ব সেরছেন সৌরভ-শুভস্মিতা। ছবি- ফেসবুক

বাগদান এবং আশীর্বাদ দিনের বেশ কিছু রোম্যান্টিক ক্যামেরাবন্দি মুহূর্ত সোশাল পাড়ায় তুলে ধরেছেন সৌরভ-শুভস্মিতা। পরনে লাল টুকটুকে কাঞ্জিভরম শাড়িতে ‘হবু কনে’ শুভস্মিতার দিক থেকে যেমন চোখ ফেরানো দায়, তেমনই জীবনের নতুন ইনিংস শুরুয়াতের পথে পাঞ্জাবি-পায়জামা এবং মিষ্টি হাসিতে ততোধিক আকর্ষণীয় সৌরভ। ক্যাপশনেও ঝরে পড়েছে প্রেম। তারকাজুটির মতে, এই সম্পর্ক যেন জন্ম-জন্মান্তরের। একে-অপরের প্রতি প্রেম নিবেদন করে তারকাজুটি বলছেন, “মাঝেমধ্যে তোমার দিকে তাকিয়ে আমার মনে হয়, এই জীবনের অস্তিত্বের বহু আগেই থেকে যেন আমি তোমাকে ভালোবেসে এসেছি। এমনকী সেসময়েও, তোমার চোখেই আমি আমার ঘর খুঁজে পেয়েছিলাম। আজ-কাল এবং চিরন্তন। হ্যাঁ, আমাদের বাগদান সম্পন্ন হয়েছে!” তাহলে ছাঁদনাতলায় কবে বসছেন? কৌতূহল অস্বাভাবিক নয়। সূত্রের খবর, ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক শেষ হওয়ার পরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়।

Advertisement

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সুবাদেই পর্দায় জুটি হিসেবে ধরা দিয়েছেন সৌরভ-শুভস্মিতা। ‘দীপ দা’র প্রতি ‘ঝাঁপি’র ভালোবাসা, পর্দায় তাঁদের রসায়ন সত্যিই দর্শকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অন্যদিকে রিয়েল লাইফে তাঁদের দু’জনের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যাচ্ছে একসঙ্গে নানা আদুরে পোস্ট। আর এসব থেকেই গত কয়েক মাস ধরে দাবানল গতিতে ছড়িয়ে পড়ছে তাঁদের বিয়ের জল্পনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.