Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Jojo Hospitalized

হাসপাতালে ভর্তি জোজো, কী হয়েছে গায়িকার?

সদ্য হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু এবার অসুস্থ হয়ে নিজেই হাসপাতালে ভর্তি গায়িকা। কেমন আছেন জোজো এখন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৪:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৪:১৯

options
link
হাসপাতালে ভর্তি জোজো, কী হয়েছে গায়িকার? zoom
হাসপাতালে ভর্তি জোজো, ছবি- ফেসবুক
Advertisement

সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না জোজোর (Jojo Hospitalized)! সদ্য হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু এবার অসুস্থ হয়ে নিজেই হাসপাতালে ভর্তি গায়িকা। সদ্য বড় অস্ত্রোপচার হয়েছে। খবর, দীর্ঘদিন ধরেই এক সমস্যায় ভুগছিলেন। তাই এবার বাড়াবাড়ি হতেই অস্ত্রোপচার করাতে বাধ্য হলেন জোজো।

ঠিক কী ঘটেছে? জোজো জানিয়েছেন, শুটিংয়ে পড়ে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন। যদিও সেটা দীর্ঘদিন আগের কথা। কিন্তু সেসময়ে খুব একটা আমল দেননি তিনি। পরবর্তীতে সেই সমস্যা আরও বাড়ে। আসলে শুটে পড়ে গিয়ে জোজোর হিপ জয়েন্টে চিড় ধরেছিল। ফসত, অনেক দিন ধরেই ব্যথায় ভুগছিলেন তিনি। তবে সেই যন্ত্রণা নিয়েই ‘সারেগামাপা’র শুটিং করে গিয়েছেন। শুধু তাই নয়। জোজো জানিয়েছেন, সেই শো করতে গিয়েও চোটের উপর চোট পান তিনি। তবুও ব্যথা কমার ইনজেকশন নিয়ে, ওষুধ খেয়ে শুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, লাঠি নিয়েই শুটিং করতে হত জোজোকে। তাই শেষমেশ হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করাতে হয় গায়িকাকে। কেমন আছেন এখন?

Advertisement
Bengali Singer miss jojo hospitalized for surgery
জোজো। ছবি- ফেসবুক

সোমবার শিল্পীর অস্ত্রোপচার হয়েছে। সব ঠিক থাকলে শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত উদ্বেগের কোনও কারণ নেই।

জোজো জানিয়েছেন, অস্ত্রোপচারের পর বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন। কিন্তু আপাতত দিন কয়েক হাসপাতালেই থাকতে হবে তাঁকে। জানা গেল, সোমবার শিল্পীর অস্ত্রোপচার হয়েছে। সব ঠিক থাকলে শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত উদ্বেগের কোনও কারণ নেই। তাছাড়া এই মরশুমে কাজের চাপও কম থাকে। কারণ বাইরে শো কম করতে হয়। তাই জোজো নিশ্চিন্ত যে নির্বিঘ্নে এখন বিশ্রাম নিতে পারবেন ক’টা দিন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.