ভাস্কর বন্দ্যোপাধ্যায়, বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘ চার দশকের বেশি সময় বাংলা ইন্ডাস্ট্রিতে একটানা কাজ করে চলেছেন। তবে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি অভিনেতা। অস্ত্রোপচার হয়েছে পশ্চাৎদেশে। হাসপাতাল থেকে বাবার ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট ছেলে ইন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। তাঁর পোস্ট অনুযায়ী, সফল অস্ত্রোপচারের পর এখন স্থিতিশীল ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee)।
হাসপাতালের বিছানায় ফোন হাতে তাঁর অমলিন হাসি মুখের ছবিতেই স্পষ্ট, ভালো আছেন অভিনেতা। অস্ত্রোপচার পরবর্তী যন্ত্রণা সহ্য করেও হাসি মুখে ক্যামেরায় লুক, বাবাকে যোদ্ধা সম্বোধন ইন্দ্রর। সমাজমাধ্যমে বাবার উদ্দেশে ছেলের আবেগপ্রবণ পোস্ট, ‘চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করা একজন অভিনেতা। আর আমার কাছে তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি আমার বুব্বা।’
আরও পড়ুন:
বাবার শক্ত মনোবলের প্রশংসা করে ইন্দ্রর সংযোজন, ‘হিপের অপারেশন সফলভাবে হয়েছে। অপারেশনের পরও যেভাবে শক্ত মনের মানুষ হয়ে হাসিমুখে আছো সেটা দেখে আবারও বুঝলাম তুমি সত্যিই একজন ফাইটার। জীবনে অনেক চরিত্রে অভিনয় করেছ, অনেক কঠিন সময় পেরিয়েছ, কিন্তু আমার কাছে তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি আমার বুব্বা। এই লড়াইটাও তুমি জিতবে। ধীরে ধীরে সুস্থ হয়ে আবার নিজের পায়ে দাঁড়াবে। আবার আগের মতো হাসবে। লাভ ইউ, বুব্বা। স্টে স্ট্রং, উই আর অল উইথ ইউ।’
ইন্দ্রর এই পোস্ট প্রকাশ্যে আসতেই সহশিল্পী থেকে অনুরাগী, প্রত্যেকে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। বর্ষীয়ান অভিনেতার সুস্থতা কামনার বার্তায় উপচে উঠেছে কমেন্ট বক্স। দর্শক আবার তাঁকে চেনা ছন্দে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে তা বলার অপেক্ষাই রাখে না। তবে হাসপাতাল থেকে কবে তিনি বাড়ি ফিরবেন সেবিষয়ে অবশ্য কিছু জানাননি ভাস্করপুত্র ইন্দ্র বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, শুক্রবার অভিনেতা তাঁর সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে লেখা, ‘শরীর সুস্থ হলে শান্তির একমাত্র ঠিকানা, মা/ঠাকুমার মিষ্টি কোল।’ অস্ত্রোপচারের কোনও আভাস দেননি, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্নীতি মামলার তদন্তে গরহাজির! খাদ্যদপ্তরের কর্তার বাড়িতে তল্লাশি দুর্নীতি দমন শাখার
-
অনুপ্রবেশে দাঁড়ি! ‘চিকেনস নেকে’র নিরাপত্তায় মেগা বৈঠক শাহের, জোর ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিডে’
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?