স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন অনেকদিন আগে। ফেরত পেতে প্রতিবেশী গ্রামের এক ব্যক্তিকে হত্যা করে মাথা কেটে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, ১৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন বছর পঁয়তাল্লিশের সন্তোষ খারসেল। ২০ আগস্ট তাঁর মুণ্ডহীন দেহ উদ্ধার হয় পুকুর থেকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই সন্তোষকে শেষবার দেখা গিয়েছিল সাহু নামে একজনের সঙ্গে। তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তিনি ভেঙে পড়ে জানান, ওই ব্যক্তির সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। উত্তপ্ত বাদানুবাদের পর তাঁকে খুন করে দেহ দু’টুকরো করে দেন তিনি! কিন্তু জিজ্ঞাসাবাদ আরও এগতে থাকার পর সাহু দাবি করেন, আসল ঘটনা অন্য। এর নেপথ্যে রয়েছে তাঁর স্ত্রীর গৃহত্যাগ। অনেকদিন আগে চলে যাওয়া স্ত্রীকে ফেরাতেই এই কাজ করেছেন তিনি। তাই নিমন্ত্রণ করে ডেকে ভরপেট খাইয়েছিলেন সন্তোষকে। খাওয়ার পরে তিনি যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখনই ধারালো অস্ত্রে কেটে দেন তাঁর মাথা। ঠাকুরঘরের মেঝেতে সেই মাথা পুঁতে দেন। দেহটি ফেল আসেন পুকুরে। তদন্তকারীদের অনুমান, ‘কালাজাদু’ করার জন্যই তিনি এই ‘কীর্তি’ করেছেন। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
তদন্তকারী অফিসার জানিয়েছেন, ”প্রাথমিক ভাবে আমাদের সন্দেহ ছিল, মাথাটা কেটে ফেলা হয়েছিল পুলিশকে বিভ্রান্ত করতে। কিন্তু ঠাকুরঘরের মেঝেতে দেহ মেলার পরই আমাদের ধারণা বদলে যায়। মনে হচ্ছে এটা অন্ধ বিশ্বাসের ব্যাপার। এমনকী, আক্রান্ত ও ঘাতকের কেউই একে অপরকে চিনতেন না। সেদিনই প্রথম দেখা হয়। সাহু ওঁকে আমন্ত্রণ জানান।” পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িয়ে আছেন কিনা সেটাও দেখা হচ্ছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন বছর দশেক আগে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্নীতি মামলার তদন্তে গরহাজির! খাদ্যদপ্তরের কর্তার বাড়িতে তল্লাশি দুর্নীতি দমন শাখার
-
অনুপ্রবেশে দাঁড়ি! ‘চিকেনস নেকে’র নিরাপত্তায় মেগা বৈঠক শাহের, জোর ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিডে’
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?