সুস্মিতা দে ও সাহেব চট্টোপাধ্যায়, দুজনেই বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ। ‘কথা’ সিরিয়ালে একসঙ্গে কাজের সময়ই পরস্পরের কাছাকাছি আসেন! সিনেপাড়ার অন্দরে এমনই ফিসফাস। যদিও সাহেব বা সুস্মিতা (Saheb-Susmita) কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেননি। কিন্তু, ইন্ডাস্ট্রির পার্টি হোক বা কোনও ইভেন্ট, ফটোশ্যুটে বেশিরভাগ সময়ই একসঙ্গে দেখা যায় যুগলকে। সাম্প্রতিক পোস্টে সাগরপাড়ে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন দুজনে।
আরও পড়ুন:
অনেক সময়ই ছুটি কাটানোর ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নেন সাহেব-সুস্মিতা। একে অপরের জন্মদিনে সমাজমাধ্যমে আদুরে পোস্টে শুভেচ্ছাবার্তা জানান। ‘গঙ্গা’ ধারাবাহিকের প্রোমো শেয়ার করে সুস্মিতা লিখেছিলেন, ‘আমার হিরো’। সেই পোস্টেও প্রেমের গুঞ্জনই উসকে দিয়েছিলেন সুস্মিতা তা বললে অত্যুক্তি হবে না।
View this post on InstagramAdvertisement
সাম্প্রতিক পোস্টে সাগরের নোনা জলে সাহেব-সুস্মিতার রোম্যান্সে বুঁদ নেটপাড়া! সমুদ্রের পাড়ে যেন একে অপরের ভালোবাসায় ডুব দিয়েছেন। কখনও সাহেবের বাহুলগ্না তো কখনও আবার দু’হাত বাড়িয়ে সমুদ্রের মাঝে ক্যামেরাবন্দি সুস্মিতা। ছবি পোস্ট করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। মন্তব্য বাক্সে অনেকেই লিখেছেন, প্রেমের সম্পর্কে সিলমোহর না দিলেও সবটাই দিনের আলোর মতো স্পষ্ট।
টলিগঞ্জের সিনেপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, ‘কথা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেসময়ই ভেঙে যায় সুস্মিতার পুরনো প্রেম। এবিষয়ে সুস্মিতা নীরব থাকলেও বেশ কয়েকবার প্রাক্তন প্রেমিক অনির্বাণ রায় তাঁকে কাঠগড়ায় তুলেছিলেন।
View this post on Instagram
সেসব এখন অতীত। সাহেব-সুস্মিতার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, যুগলের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিও। এই মুহূর্তে ‘তিলোত্তমা’ ধারাবাহিকে অভিনয় করছেন সুস্মিতা দে। আরজি কর কাণ্ডের আঁধারে তৈরি হয়েছে এই মেগার গল্প। অন্যদিকে ‘গঙ্গা’ ধারাবাহিকে সাহেবের অভিনয়ও দর্শক উপভোগ করছেন।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার
-
হৃদয়ে কৃষ্ণপ্রেমের জন্মই কি ভক্তের প্রকৃত সিদ্ধি! কেন পালিত হয় জন্মাষ্টমী?