Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Te Amo Messi

১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!

প্রতিবন্ধকতাকে সরিয়ে হাল না ছাড়ার পাঠ এক খুদে মেসি ভক্তর।

সন্দীপ্তা ভঞ্জ
সন্দীপ্তা ভঞ্জ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৬:০১

link
সন্দীপ্তা ভঞ্জ
সন্দীপ্তা ভঞ্জ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৬:০১

options
link
১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক! zoom
অক্ষমতাকে চ্যালেঞ্জ করে 'তে আমো' মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!
Advertisement

গত একুশ বছরের সফরে যতিচিহ্ন টেনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি। ভক্তদের মনের মণিকোঠায় সযত্নে তোলা থাকবে তাঁর দশ নম্বর নীল-সাদা জার্সি। এমন আবহে চর্চায় এক খুদে ভক্তর কীর্তি! মাণিক। শরীরী অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্র জপে যে বিস্ময় বালক পৌঁছে যেতে চায় সূদুর আর্জেন্টিনায়। উপলক্ষ্য একটাই- ক্ষণিকের জন্য কিংবদন্তী ফুটবল মহাতারকার সান্নিধ্য পাওয়া। মেসিকে একটু ছুঁয়ে দেখা। ছোট্ট মাণিক কি পারবে নিজের স্বপ্নপূরণ করতে? মেসির অবসর ঘোষণার আবহে খুদে ‘জাবরা ফ্যানে’র মনে একটাই প্রশ্ন।

ভাগ্যের কী পরিহাস! মাণিক বিশেষভাবে সক্ষম। হাঁটতে-চলতে অসুবিধে হলেও অদম্য জেদ নিয়ে সে নিজের লক্ষ্যে অবিচল।

এযাবৎকাল পড়ে বিষয়টা বাস্তব মনে হলেও এই গল্প আদতে এক সিনেমার। ‘তে আমো মেসি’র। যে ছবি প্রতিবন্ধকতাকে সরিয়ে হাল না ছাড়ার পাঠ দেবে দর্শককুলকে। পরিচালনায় সুমন মৈত্র। খানিক বিশদে বলতে হলে, মাণিকের দৃষ্টিভঙ্গিতে এমন এক পৃথিবী দেখানো হবে, যেখানে ফুটবল শুধুমাত্র খেলা নয়, বরং পুজো। ভালোবাসা এবং অনুপ্রেরণার এক অন্য নাম। খুদে মাণিকের ধ্যানজ্ঞান নীল-সাদা দশ নম্বর জার্সি। তার সবথেকে বড় স্বপ্ন, সে একদিন ‘আইডল’ মেসির সঙ্গে দেখা করবে। কিন্তু ভাগ্যের কী পরিহাস! মাণিক বিশেষভাবে সক্ষম। হাঁটতে-চলতে অসুবিধে হলেও অদম্য জেদ নিয়ে সে নিজের লক্ষ্যে অবিচল। মা আর চিকিৎসকের সাহায্য সম্বল করে সে এগিয়ে যেতে চায় মেসিভূম আর্জেন্টিনায়। এমনই এক গল্প দেখা যাবে সুমন পরিচালিত ‘তে আমো মেসি’তে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
প্রতিবন্ধকতাকে সরিয়ে হাল না ছাড়ার পাঠ এক খুদে মেসি ভক্তর। অভিনয়ে শেখ ইমতিয়াজ আলি।

“কাজটা খানিক কঠিন ছিল বটে, তবে এই ছবিতে অভিনয় করতে পেরে ভালোই লেগেছে। আমি ফুটবল দেখি, রোজ খেলি। মোহনবাগান ভক্তও।”

খুদে ভক্ত মাণিকের ভূমিকায় অভিনয় করেছে মধ্যমগ্রামের পঞ্চম শ্রেণীর পড়ুয়া শেখ ইমতিয়াজ আলি। বাস্তবের মেসি-ফ্যান হিসেবে ‘তে আমো মেসি’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে সে দারুণ ইচ্ছ্বসিত। ইমতিয়াজের কথায়, “মেসির অনেক খেলা দেখেছি। ওয়ার্ল্ডকাপ চ্যাম্পিয়ন। গোল্ডেন বুট জিতেছেন। মেসির কোনও খেলা আমি মিস করি না। হ্যাঁ কাজটা খানিক কঠিন ছিল বটে, তবে এই ছবিতে অভিনয় করতে পেরে ভালোই লেগেছে। আমি ফুটবল দেখি, রোজ খেলি। মোহনবাগান ভক্তও।” সিনেমার প্রযোজক তথা অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করা জয়দীপ চক্রবর্তীর মন্তব্য, “এই ছবিটা সেসমস্ত বাচ্চাদের উৎসর্গ করে বানানো, যারা মেসির মতো স্বপ্ন দেখে। ‘নেভার গিভ আপ’ ট্যাগলাইনেই ছবির বার্তা রয়েছে- কখনও হাল ছেড়ো না। আমাদের যখন মনে হয়, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আর কিছু নেই। ‘তে আমো মেসি’ সেই ঘুরে দাঁড়ানোর গল্পই বলে।”

লিওনেল মেসি। পৃথিবীর কোটি কোটি মানুষের আইডল তিনি। স্বপ্নপূরণের ম্যাজিক ম্যান। মেসিকে তো সবাই ভালোবাসতে চান। বলতে চান মেসিকে ভালোবাসি। পরিচালক সুমন মৈত্রও সেই মন্ত্রেই আনছেন ‘তে আমা মেসি’। জীবনে প্রতিটা মানুষই স্বপ্ন দেখে কিছু অসাধ্য সাধনের। হাজার প্রতিকূলতার সামনে পড়েও রোজ স্বপ্ন দেখে যায় কত শত মানুষ। মাণিক সেসব ভক্তদেরই একজন প্রতিনিধি। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রিয়া গঙ্গোপাধ্যায়, মেহুলি সরকার, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস গঙ্গোপাধ্যায়, অলোক সান্যাল-সহ অনেককেই। ছবিটির প্রযোজনা করেছেন জয়দীপ চক্রবর্তী এবং চৈতালি চক্রবর্তী, প্রযোজনা সংস্থা সাবিত্রী প্রোডাকশন। সঙ্গীত পরিচালনার দায়িত্বে চন্দ্রিমা চক্রবর্তী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.