Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Onion & Garlic Peels

পিঁয়াজ-রসুনের খোসা ফেলে দেন? অপচয় না করে কাজে লাগান ৪ উপায়ে

যে কোনও খোসা ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পচা, ছত্রাকধরা বা অতিরিক্ত ময়লা খোসা রান্নায় ব্যবহার করা উচিত নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৪:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৪:২০

options
link
পিঁয়াজ-রসুনের খোসা ফেলে দেন? অপচয় না করে কাজে লাগান ৪ উপায়ে zoom
নানা কাজে লাগানো যায় পিঁয়াজ-রসুনের খোসা।
Advertisement

রান্নায় পিঁয়াজ-রসুন লাগছে মানেই একরাশ খোসার স্তূপ! মুহূর্তে রান্নাঘরের ময়লা ফেলার ডাস্টবিন আবর্জনায় পরিপূর্ণ। কিন্তু জানেন কি, পিঁয়াজ রসুনের খোসা ফেলে দেওয়া আসলে বড় রকমের অপচয়! ফেলার বদলে তা কাজে লাগানো যায় বহুবিধ উপায়ে (Onion & Garlic Peels)।

রান্নার কাজে—
• রসুন-পিঁয়াজের খোসা সবজি বা মুরগির মাংসের স্টকের সঙ্গে ফুটিয়ে নেওয়া যায়। এতে স্টকের রং ও স্বাদ বাড়ে। পরে ছেঁকে খোসা ফেলে দিতে হবে।
• রসুন-পিঁয়াজের খোসা ডাল রান্নার সময় অল্পক্ষণ দিয়ে ফুটিয়ে পরে তুলে ফেলা যায়। এতে ফ্লেভার বাড়ে। একইভাবে দেওয়া যায় যে কোনও তরকারির স্বাদ বাড়াতে।
• পোলাও বা হার্ব রাইস তৈরিতে চাল ফুটিয়ে ভাত তৈরির সময় পিঁয়াজের খোসা দেওয়া যায়। রান্না হয়ে গেলে খোসা তুলে ফেলে দিতে হবে।
• স্যুপের বেসের জন্য সবজি ও মাংস সেদ্ধ করার সময় সঙ্গে পিঁয়াজ-রসুনের খোসা দিয়ে দিন। ফ্লেভার যে বদলাচ্ছে, তা স্যুপ তৈরির পর মুখে দিলেই বুঝবেন।

Advertisement
Don’t Throw Away Onion & Garlic Peels: Easy Ways to Use Them at Home
অন্যান্য সবজির খোসার সঙ্গে মিশিয়ে কমপোস্ট তৈরি করা যায়।

রান্না ছাড়াও ঘরের বহু কাজেই ব্যবহার করা যায়, যেমন—

গাছের জন্য প্রাকৃতিক সার
পিঁয়াজ ও রসুনের খোসায় বিভিন্ন জৈব উপাদান ও খনিজ থাকে। তাই এগুলি কম্পোস্ট তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। খোসাগুলি ছোট ছোট করে কেটে রান্নাঘরের অন্যান্য জৈব বর্জ্যের সঙ্গে মিশিয়ে কম্পোস্ট তৈরি করুন।

উদ্ভিদের গোড়ায় খোসার জল
পিঁয়াজের খোসা পরিষ্কার জলে এক রাত ভিজিয়ে রেখে, জল ছেঁকে গাছের মাটিতে দিন। খোসায় উপস্থিত খনিজ গাছের গোড়ার পুষ্টি বাড়ায়। তবে মাত্রাতিরিক্ত নয়, গাছের নিয়মিত পরিচর্যার পাশাপাশি পরিমিতভাবে ব্যবহার করাই ভালো।

প্রাকৃতিক রং তৈরিতে
পিঁয়াজের খোসা দিয়ে কাপড়ে প্রাকৃতিক রং তৈরি করার চল বহুদিনের। কাপড়ে হলুদ ও বাদামির মতো শেড পেতে পিঁয়াজের খোসা কাজে লাগানো যায়। প্রাকৃতিক রঞ্জকে কাপড় রাঙানো সত্যিই এক মজাদার প্রক্রিয়া।

Don’t Throw Away Onion & Garlic Peels: Easy Ways to Use Them at Home

তবে এই ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই মনে রাখতে হবে। যে কোনও খোসা ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পচা, ছত্রাকধরা বা অতিরিক্ত ময়লা খোসা রান্নায় ব্যবহার করা উচিত নয়। রসুনের খোসা রান্নায় পিঁয়াজের খোসার তুলনায় কম প্রচলিত। তাই দুটিকে একসঙ্গে ব্যবহার না করাই ভালো। করতে হলে অবশ্যই খুঁটিনাটি জেনে নিন।

সংরক্ষণ করতে চাইলে খোসা পরিষ্কার করার পর শুকিয়ে নিন। তারপর গুঁড়ো করে শুকনো কোনও পাত্রে তুলে রাখুন। সেখান থেকে সময়ে সময়ে প্রয়োজনমতো নিয়ে কাজে লাগাতে পারেন। জল লাগলেই ছত্রাকের সম্ভাবনা তৈরি হয়, তাই প্রতিবার শুকনো হাতেই ধরছেন, সে বিষয়ে নিশ্চিত হতে হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.