বর্তমানে ফি হপ্তায় টিআরপি মার্কশিটে ঝকঝকে নম্বরের দৌড় নেই। তবুও দর্শক টানতে চিত্রনাট্যে টুইস্টের রমরমা। আসলে ঘটনার ঘনঘটা বাংলা ধারাবাহিকে নতুন নয়। মাঝেমধ্যেই সিরিয়ালগুলিতে এমন কিছু আজগুবি বিষয় দেখানো হয়, যা সোশাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে ওঠে। এবার জোর চর্চা ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক নিয়ে। সিরিয়ালের নায়িকা ‘দিতি’ পল্লবী শর্মা (Pallavi Sharma) এমন কাণ্ড ঘটালেন, যা দেখে দর্শকমহলের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! যার জন্য এইমুহূর্তে উঠতে-বসতে ট্রোলের শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে।
আরও পড়ুন:
‘এও বিজ্ঞানসম্মত?’ আবার একাংশের কটাক্ষ, ‘কোথাও খলনায়ক আরশোলা খাচ্ছে! কোথাও নায়িকা পেট থেকে চাবি বের করছে চুম্বকের সাহায্যে!…’
‘তারে ধরি ধরি মনে করি’ সিরিয়ালটি বরাবরই টেলিদর্শকমহলে সমাদৃত। সম্প্রতি চ্যানেলের তরফে সংশ্লিষ্ট ধারাবাহিকের এক নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়। আর তা দেখেই নেটভুবনের একাংশের ভ্রুযুগল আন্দোলিত হয়েছে। কেন? খানিক খোলসা করেই বলা যাক তাহলে। প্রোমোয় দেখানো হয়েছে, বাড়ি থেকে খোয়া যাওয়া চাবি খুঁজতে মরিয়া গোস্বামী পরিবারের সকলে। ঠিক সেই মুহূর্তেই উপস্থিত বুদ্ধিতে কেল্লাফতে করেন ‘দিতি’ পল্লবী! কীভাবে? বাড়ির পরিচারককে যখন সকলে ঘিরে ধরেছে, তখন তিনি বলেন, “চাবি কী করে খেয়ে নিতে হয় সেই বিদ্যে আমি জানি, কিন্তু চাবি কী করে বের করতে হয়, সেই বিদ্যে তো আমি শিখিনি।” একথা শুনেই পরিবারের সদস্যরা চিন্তায় পড়ে যান! আর ঠিক তখনই রান্নাঘরে ঈশ্বরের দূতের মতো অবতরণ ‘দিতি’র। সে জানায়, “ওই চাবি উদ্ধার করার উপায় আমি পেয়ে গিয়েছি।” এরপরই পল্লবীর হাতে পেল্লাই আকৃতির এক চুম্বক দেখানো হয়। ‘দিতি’ ওই চুম্বক পরিচারকের পেটে ঠেকিয়ে বুক বেয়ে মুখ থেকে চাবি বের করে আনে। আর তাতেই পরিবারের সকলে তাকে বাহবা জানায়। এহেন প্রোমো (Tare Dhori Dhori Mone Kori Promo) দেখে আর হাসি চেপে রাখতে পারেননি টেলিদর্শক তথা নেটবাসিন্দারা। অতঃপর ভাইরাল ওই প্রোমোর মন্তব্যবাক্সে পল্লবী শর্মাকে ট্রোল করতেও পিছপা হলেন না তাঁরা।
কারও মন্তব্য, ‘আবার গল্পের গরু গাছে!’ কারও বা কৌতূহল, ‘আপনাদের নতুন কোনও ভাবনা থাকে না?’ কেউ বা বিস্ময়ে প্রশ্ন ছুড়লেন, ‘এও বিজ্ঞানসম্মত?’ আবার একাংশের কটাক্ষ, ‘কোথাও খলনায়ক আরশোলা খাচ্ছে! কোথাও নায়িকা পেট থেকে চাবি বের করছে চুম্বকের সাহায্যে! এই সিরিয়ালগুলো দেখে কার?’ এককথায় ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের প্রোমোয় ‘দিতি’ পল্লবী শর্মার কীর্তিতে হাসির রোল নেটভুবনে।
বাংলা ধারাবাহিকের কনটেন্ট নিয়ে মাঝেমধ্যেই সোশাল পাড়ায় হাসির রোল ওঠে! বহুবিবাহ থেকে মৃত্যুর পর সঙ্গীর ফিরে আসা, এমনকী পরকীয়ায় জর্জরিত বিষয়বস্তুও প্রায়শই চর্চার শিরোনামে উঠে আসে। কোথাও নায়কের ঘরে-বাইরে অবৈধ সম্পর্ক, আবার কোথাও বা আমজনতার অন্দরমহলের নিত্যনৈমিত্তিক জীবনচর্যাকে জটিল আঙ্গিকে তুলে ধরাই মূলত সিরিয়ালগুলির বিষয়বস্তু হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই সভ্যমহলের একাংশ দাবি করে চলেছেন যে, সিরিয়ালের এহেন কনটেন্ট দর্শকমনে ‘কুপ্রভাব’ ফেলছে! এবার অবাস্তব বিষয় দেখিয়ে চর্চায় ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হয়েও লড়াই ছাড়েননি, সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়েই মৃত্যু পায়েলের
-
‘ককরোচ’দের স্কুল কর্মসূচিতে উদ্বুদ্ধ এবিভিপি! বর্ধমানের উপাচার্যকে ‘চোর’ তকমা দিয়ে ঘেরাও
-
ধূমপান না করেও মুখে ক্যানসারের থাবা! এই ৭ উপসর্গ দেখলে সাবধান হতে হবে আজই
-
যাদবপুরের জমায়েতে ‘দিমাগি নকশাল’! ‘মাওবাদীদের হাতে মার খাব না’, ক্যাম্পাসে হুঙ্কার এবিভিপির
-
উসেইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে খানখান! নয়া নজির গড়ল চিনের ‘সুপারম্যান’, ভিডিও ভাইরাল