সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তার পর সেই ধারাবাহিক ছোটপর্দায় আসার মতো বিষয় নতুন নয়। এর আগেও বহু বাংলা ধারাবাহিক হিন্দি টেলিভিশনে দর্শকের মন জিতেছে। এবার হিন্দি টেলিভিশনের পর্দায় আসছে বাংল ধারাবাহিক ‘মন দরদিয়া’। নতুন সফর শুরু করেছে এই ধারাবাহিক। আর তারপরই বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দিতে সম্প্রচারিত হবে নতুন এই ধারাবাহিক। হিন্দিতে এই ধারাবাহিকের নাম ‘শাহজাদি হে তু দিল কি।’
উল্লেখ্য, নতুন ধারাবাহিক ‘মন দরদিয়া’র হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দায় ফিরেছেন প্রায় দশ বছর পর অভিনেত্রী রণিতা দাশ। তাঁর বিপরীতে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ, অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা ফাহিম মির্জা। খল চরিত্রে অভিনয় করছেন তনুকা চট্টোপাধ্যায়। রয়েছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে হিন্দি ধারাবাহিকটিতে অভিনয় করবেন মুখ্য চরিত্রে আশিকা পাড়ুকোন ও অঙ্কিত রায়জাদা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে হিন্দি ধারাবাহিকটির ট্রেলার। বাংলা ধারাবাহিকটির সঙ্গে গল্পের হুবহু মিল রয়েছে সেখানে।
View this post on InstagramAdvertisement
তবে এই প্রথম নয় এর আগেও বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিক হিন্দি টেলিভিশনে দর্শক দেখেছেন। এপ্রসঙ্গে সর্বাগ্রে উঠে আসে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের হিন্দি রিমেক ‘অনুপমা’র কথা। এছাড়াও ‘কথা’, ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের হিন্দি রিমেকও পর্দায় দেখেছেন দর্শক, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে।
সর্বশেষ খবর
-
ডিজিটাল ভারতের সাফল্যের মূল্য যেন সাধারণ মানুষকে চোকাতে না হয়!
-
গৃহহীন এখনও ২৩ লক্ষ, রাজ্যে সময়মতো ‘আবাস প্লাস’ সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে
-
মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ
-
ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের
-
বন্ধু হেমন্ত, নাকি আন্দোলনরত পড়ুয়া! সমর্থনের ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল