সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিল শর্মার মুখে হাসি আর ধরছে না৷ কোনও অনুষ্ঠানের মঞ্চ নয়৷ তাঁর জীবনে নাকি শুরু হতে চলেছে নতুন অধ্যায়ের৷ বিয়ের পাঁচ মাসের মধ্যেই বাবা হতে চলেছেন কপিল শর্মা! সম্প্রতি শোনা যাচ্ছে এমনই গুঞ্জন৷ এই খবর শুনে খুশি কপিল অনুরাগীরা৷ যদিও কপিল কিংবা গিন্নি কেউই এখনও এ বিষয়ে কিছু জানাননি৷
কপিল ও গিন্নির পরিচয় সেই কলেজ জীবনে৷ তখন থেকেই একে অপরকে পছন্দ করতেন৷ দুজনকে একসঙ্গে ‘হাস বলিয়ে’ নামের একটি রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছিল৷ মঞ্চে তাঁদের কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের৷ যদিও তখন জানা ছিল না, ভিতর ভিতর প্রেম পর্ব শুরু হয়ে গিয়েছিল তাঁদের৷ নিজের কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে মুম্বইয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন কপিল৷ আর গার্লফ্রেন্ড থাকেন জলন্ধরে৷ তিনিই বাবার ব্যবসার দেখাশোনা করেন৷ ফলে এই লাভবার্ডদের দেখা সাক্ষাৎ একটু কমই হত৷ বছর দেড়েক আগে সোশ্যাল মিডিয়ায় ধুমধাম করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন কপিল শর্মা৷ বিয়ের দিন সামনে আসে বেশ কয়েকদিন পর৷ কানাঘুষো শোনা যায় তার আগেই নাকি বাগদান পর্বও সেরে ফেলেছিলেন কপিল-গিন্নি৷
[আরও পড়ুন: ভোটের শেষে আচমকা উধাও নমো টিভি, রাজনীতির অলিন্দে সমালোচনা]
গত বছরের ১২ ডিসেম্বর বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে৷ জলন্ধরে হিন্দু ধর্মমতে বিয়ে করেন কপিল-গিন্নি৷ বিয়ের পর বেশ কিছুদিন শুটিং সেট থেকে নিজেকে সরিয়ে রাখেন কপিল৷ স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে আমস্টারডামে চলে যান৷ এরপর দিল্লি, মুম্বই এবং অমৃতসরে তিনটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সব মিলিয়ে কমপক্ষে ৫০০০ জন উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে৷ তবে কপিল শর্মার পরিচিত ছিলেন অন্তত ৪০-৫০ জন৷ কপিলের বাড়িতে নতুন অতিথি আসছে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ তবে ইতিমধ্যে দম্পতির ঘনিষ্ঠ বান্ধবী ভারতী, কপিল-গিন্নি সম্পর্কের কথা টুইটে ঘটা করে পোস্ট করেছেন৷ তিনি লেখেন, ‘‘গিন্নি ভাগ্যবতী বলেই কপিলের মতো স্বামী পেয়েছেন৷’’ ভারতী জানান, কপিলও ভীষণভাবে গিন্নির যত্ন নেন৷ কপিলের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আবার তার উপর যত্নের বহর, দুয়ে-দুয়ে চার করার চেষ্টাও করছেন কেউ কেউ৷
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!