ভাইয়ের বউকে মারধর, বিপাকে এই অভিনেত্রী

নায়িকা-সহ পুরো শ্বশুরবাড়ির বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ এনেছেন ভ্রাতৃবধূ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৯:১০

options
link
ভাইয়ের বউকে মারধর, বিপাকে এই অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া হিংসার অভিযোগ এনেছেন ভাইয়ের স্ত্রী। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে তাঁর। আর এর জেরেই আইনের গেরোয় ফেঁসে গেলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সনজিদা শেখ। নায়িকা-সহ পুরো শ্বশুরবাড়ির বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ এনেছেন জাকেরাবানু জাকির হুসেন বাগবান।

Advertisement

sanjeeda

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ফেসবুকে গান চুরির অভিযোগ, প্রতিবাদে মানহানির নোটিস রূপমের]

Advertisement

কিছুদিন আগেই সনজিদার ভাই অনসের সঙ্গে নিকাহ হয় জাকেরাবানুর। অভিযোগ, মে মাসের ২৭ তারিখ নিজের বাবার সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। আর এই অপরাধেই নির্মমভাবে মারা হয় তাঁকে। ঘটনার পরই আতঙ্কে আহমেদাবাদে নিজের বাপেরবাড়ি চলে যান জাকেরাবানু। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সারখেজ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

[ব্যাড নয় এবার ‘গুড মহারাজা’ সঞ্জয় দত্ত, প্রকাশ্যে প্রথম ঝলক]

অভিযোগের খবর পেয়েই আহমেদাবাদ হাই কোর্টে পালটা পিটিশন দায়ের করা হয় সনজিদা পরিবারের পক্ষ থেকে। তাতে দাবি করা হয়, জাকেরাবানুর পরিবারের সদস্যরা বেশ গোঁড়া চিন্তাধার মানুষ। আর সনজিদার পরিবারের ভাবনা-চিন্তা অনেকটাই সমসাময়িক। সেই কারণেই এই পরিবারে তিনি কোনওদিনই মানিয়ে নিতে পারেননি। আর নিজের বাপেরবাড়ির প্ররোচনাতেই এমন মিথ্যে অভিযোগ এনেছেন জাকেরাবানু। ঘটনার সময় তো সনজিদা উপস্থিতও ছিলেন না। এই মর্মেই নায়িকার অগ্রিম জামিন মঞ্জুর করা হয় বলেও জানান তাঁর আইনজীবী।

২০০৫ সালে ‘ক্যায়া হোগা নিম্মো কা’ সিরিয়ালের মাধ্যমে হিন্দি টেলিভিশন হাতেখড়ি হয় সনজিদার। এর পরই টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বিয়ে করেছেন টেলিভিশনেরই তারকা আমির আলিকে। তবে জামিন মিললেও এই ঘটনা বেশ বিপাকে ফেলেছে নায়িকাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

❤️

A post shared by Sanjeeda Shaikh (@iamsanjeeda) on

[সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে কী হয়, জানালেন কঙ্গনা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.