সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের সীমাবদ্ধতা সোশ্যাল মিডিয়ায় নেই। তাই ‘সংস্কারি’ মোড়ক থেকে বেরিয়ে আসারও বাধা নেই। এই সুযোগ ভরপুর নিয়ে থাকেন বোকাবাক্সের নায়িকারা। কিন্তু এই তালিকায় ঠিক পড়েন না নেহা পেন্ডসে। কারণ পর্দা ছোট হোক বা বড়, চরিত্রের খাতিরে কখনও বোল্ড হতে পিছপা হননি হিন্দি টেলিভিশনের এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও এমনই সিজলিং অবতারে ধরা দিয়েছেন নায়িকা। শুধু ছবি নয় আপলোড করেছেন নিজের পোল ডান্সের ভিডিও। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
[‘কুছ কুছ হোতা হ্যায়’ স্মৃতি উসকে কাজল-রানির সঙ্গে সেলফি শাহরুখের]
নিজের শরীর ক্যামেরার সামনে দেখাতে কোনওদিন কার্পণ্য করেননি নেহা। টেলিভিশনের আগে চুটিয়ে অভিনয় করেছেন হিন্দি ও মারাঠি ছবিতে। তামিল, তেলুগু, মালায়লম ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি নেহাকে দেখা গিয়েছিল ‘লাইফ ওকে’ চ্যানেলের ‘মে আই কাম ইন ম্যাডাম’ সিরিয়ালে। সেখানেও নায়কের বোল্ড বস হিসেবেই দেখা গিয়েছিল তাঁকে। আগস্ট মাসেই শেষ হয়েছে সিরিয়ালের কাজ। হাতে এখন ভরপুর সময়। তাই নিজের প্রথম প্রেমটাকে আবার ঝালিয়ে নিচ্ছেন নায়িকা। পোল ডান্সে মেতেছেন তিনি। এতে মন ও শরীর দুইই চাঙ্গা থাকছে। আর নায়িকার এহেন অবতার নেটিজেনদেরও বেশ পছন্দ হয়েছে। অনেকেই তাঁকে উৎসাহ জোগাচ্ছেন।
[এক ছবিতেই নেটদুনিয়ায় হইচই ফেললেন দিশা পাটানি]
সর্বশেষ খবর
-
প্রেমের টানে স্বামী-সংসার ত্যাগ! প্রেমিকের আসল চেহারা টের পেতেই শ্বশুরবাড়ি ফেরেন বধূ, তারপর…
-
মেটার নয়া এআই মডেল মিউজ ঘিরে বিতর্ক! উঠছে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ
-
পুণেতে ভারী বৃষ্টির মাঝেই ধসে গেল জঞ্জালের পাহাড়! ভাঙল বাড়ি, চাপা পড়ে বহু মৃত্যুর আশঙ্কা
-
মেসি কাণ্ডে রিপোর্ট প্রস্তুত তদন্ত কমিটির, পেশের অনুমতি দিল হাই কোর্ট
-
আইএসএল চালাবে ক্লাবই, থাকছে ডায়মন্ড হারবার! ভারতীয় বংশোদ্ভূতদের নিয়মে বদল ফেডারেশনের?