সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মাঝরাতে আচমকাই অসুস্থ দীপঙ্কর দে (Dipankar Dey)। তাঁর মধুমেহর সমস্যা রয়েছে। সেই সুগার ফল করেই অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেতা। কুলকুল করে ঘামতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক বেগতিক বুঝেই সময় নষ্ট না করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটেন স্ত্রী দোলন রায় (Dolon Roy)।
কলকাতার বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন দীপঙ্কর দে। ভোররাতে বাড়ি ফিরে আবারও সাত সকালে হাসপাতালে পৌঁছে গিয়েছেন দোলন। অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানান, “দীপঙ্কর দে এখন অনেকটাই ভালো আছেন। চিকিৎসকেরা এলেই অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে কথা হবে। সব ঠিক থাকলে রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ডাক্তাররা যদিও জানিয়েছেন হাইপোগ্লাইসেমিয়া হয়ে গিয়েছিল।”
[আরও পড়ুন: বাঙালি থ্রিলার ‘ছোটলোক’-এর রক্তমাংসের ‘হিরো’ সাবিত্রীর গল্প শোনালেন পরিচালক ইন্দ্রনীল]
প্রসঙ্গত, শরীরে বার্ধক্য এলেও বয়সের কাছে দমে যাননি দীপঙ্কর দে। শারীরিক সমস্যাও রয়েছে। তবে সেসব নিয়ন্ত্রণে রেখেই প্রবীণ অভিনেতা এখনও চুটিয়ে কাজ করে যাচ্ছেন একের পর এক। ছোটপর্দা তো বটেই পাশাপাশি সিনেমাতেও কাজ করে চলেছেন।
[আরও পড়ুন: এক ফুল দো মালি! শুভমানের প্রেমের ক্রিজে নবাবকন্যাকে বোল্ড আউট শচীনকন্যার?]
সর্বশেষ খবর
-
সোমালিয়া উপকূলে তুরস্কের অস্ত্র বোঝাই জাহাজে জলদস্যুর হামলা, ছয় ভারতীয় নাবিক-সহ অপহৃত ১০
-
‘প্রতিভা থাকলে মুম্বইয়ে কাজ পাওয়া যায়’, ‘ক্লিন আপ কোম্পানি’ নিয়ে অকপট তুহিনা
-
বিপজ্জনক গতিতে ছুটে এসে পিষে দিল সাংসদপুত্রের বিলাসবহুল গাড়ি, তরুণীর মৃত্যু
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!