সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক শুভমান, দুই সারা। ‘প্রেমের খেলা কে বুঝিতে পারে!’ কিছুদিন আগেও ভারতীয় ক্রিকেট টিমের তরুণ ক্রিকেটারের সঙ্গে সইফকন্যা সারা আলি খানের নাম শোনা যেত। কিন্তু ইন্ডিয়া-শ্রীলঙ্কা ম্যাচের পর জল্পনা শুভমানের প্রেমের ক্রিজে নবাবকন্যাকে বোল্ড আউট করে দিয়েছেন শচীনকন্যা সারা তেণ্ডুলকর।

ব্যাপার কী? একটু খোলসা করে বলা যাক। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল ইন্ডিয়া-শ্রীলঙ্কার ম্যাচ। মাত্র আট রানের জন্য ম্যাচে সেঞ্চুরি পাননি শুভমান। কিন্তু এই গল্প শুরু হয় ভারতীয় দল যখন ফিল্ডিং করছিল। স্লিপে দাঁড়িয়ে ছিলেন কোহলি ও গিল। সেই সময়ে গ্যালারি থেকে ‘সারা-সারা’ ধ্বনি ভেসে আসে। যে প্রান্ত থেকে ভেসে আসছিল এই ধ্বনি, সেদিকে তাকিয়ে কোহলি হাত জোড় করে অনুরোধ করেন, এভাবে যেন ‘সারা-সারা’ ধ্বনি না ওঠে এবং শুভমানকেই যেন উৎসাহ দেওয়া হয়।
[আরও পড়ুন: অন্ধকার রাতের বুক চিরে হাজির ‘পেত্নি’, টিজারেই হাড়হিম হওয়ার জোগাড়]
অথচ কিছুদিন আগেও শুভমানের সঙ্গে সারা আলি খানের নাম শোনা যেত। বাইশ গজের সঙ্গে বিনোদুনিয়ার তারকার এই নতুন সম্পর্কের জল্পনা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এক রেস্তরাঁ থেকে দুজনের বের হওয়ার খবরও ছড়ায়। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন শুভমানের উদ্দেশে গ্যালারি থেকে ভক্তদের ‘সারা আলি খান জপ’-ও নেটদুনিয়াতে ভাইরাল হয়। এখন সারা আলি খানের বদলে সারা তেণ্ডুকরের নামই শোনা যাচ্ছে গ্যালারিতে। আবার শচীনকন্যা নিজেও উপস্থিত ছিলেন ম্যাচ দেখতে।
kohli telling us not to shout “humari bhabhi kaisi ho sara bhabhi jaisi ho” and pointing to shubman and saying mai idhar kis liye khada hu😭😭🙏🏻🙏🏻 pic.twitter.com/JuJmnlB4Ox
— a | #gillera (@91atgabba_) November 2, 2023
প্রসঙ্গত, কিছুদিন আগে জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চের অনুষ্ঠানে সারা তেণ্ডুলকর ও শুভমানকে একসঙ্গে পার্টি থেকে বের হতে দেখা যায়। লাল ড্রেস পরে গিয়েছিলেন সারা। শুভমানের পরনে ছিল কালো পোশাক। অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার পথে আচমকাই শুভমানের নজরে পড়ে পাপারাজ্জির ক্যামেরা। সঙ্গে সঙ্গে ঘুরে যান ক্রিকেটার। খুঁজতে থাকেন আড়াল। কিন্তু এমন বিষয় কি আর বেশিদিন চাপা থাকে?

[আরও পড়ুন: ‘নুসরত জাহানের হাতে কি ব্লেড দিয়ে কাটার দাগ?’, ছবি দেখেই প্রশ্ন নেটিজেনদের]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক