সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমার হাল ফিরেছে। বাণজ্যিক সিনেমার পাশাপাশি ভাল বিষয়বস্তুও সাফল্যে পাচ্ছে বক্সঅফিসের নিরিখে। প্রশংসা কুড়োচ্ছে ‘রেনবো জেলি’, ‘সহজ পাঠের গপ্পো’-র মতো সিনেমা। তবে জুটি হিসেবে সাফল্যের ধারাবাহিকতা খুব কম নায়ক-নায়িকাই বজায় রাখতে পেরেছেন। হ্যাঁ, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আজও দর্শকদের ‘দৃষ্টিকোণ’ বদলে দিতে সক্ষম। কিন্তু এই দুই তারকার বাইরে এমন উদাহরণ খুব একটা নেই। তবে জুটির জনপ্রিয়তার কথা উঠলে সোহম-শ্রাবন্তীর নাম নেওয়াই যায়। ‘অমানুষ’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘শুধু তোমারই জন্য’ থেকে ‘কাটমুণ্ডু’- টলিউডের এই জুটিরও সাফল্যের তালিকা বেশ দীর্ঘ।
[OMG! প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই জনপ্রিয় হলিউড অভিনেতা!]
তালিকায় সম্প্রতি নতুন সংযোজন হল। প্রকাশ্যে এল সোহম-শ্রাবন্তী জুটির নতুন ছবি ‘পিয়া রে’র ট্রেলার। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের এ ছবিতে সোহম-শ্রাবন্তী ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, সোমরাজ মাইতি, সুপ্রিয় দত্তরা। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।
Presenting the official trailer of #PiyaRe, starring the most romantic pair @myslf_soham & @srabantismile and directed by @abhimanyumuk.#TrailerOutNow: https://t.co/NUGblkNank@jeetmusic @nispalsingh @somrajmaity
— Surinder Films (@SurinderFilms) June 8, 2018
[পাকিস্তানের ভোটে লড়ছেন শাহরুখের বোন, দাঁড়ালেন নির্দল প্রার্থী হিসেবে]
রবি ও রিয়ার ভালবাসার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে এ গল্পে। রবি ভালবাসে রিয়াকে। ভাল রিয়াও বাসে। কিন্তু নিজের পরিবারের দায়িত্ব নিতে গিয়ে রবির ভালবাসাকে ত্যাগ করতে হয় রিয়াকে। মায়ের চিকিৎসার খরচ জোগাতে আদিত্যর সঙ্গে চলে যেতে হয় তাকে। রবিও মেনে নেয় রিয়ার চলে যাওয়া। সময় নিজের নিয়মে চলতে থাকে। কিন্তু আচমকা রিয়ার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানতে পারে রবি। কী সেই তথ্য? যা রবির নতুন করে শুরু করা জীবনের মোড় ঘুরিয়ে দেয়? প্রশ্নের উত্তর খুব শিগগিরিই মিলবে ‘পিয়া রে’ ছবিতে। প্রেমের এই কাহিনিতে সুর দিয়েছেন সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়।
[টপলেস ছবি পোস্ট টলিপাড়ার জনপ্রিয় নায়িকার, শোরগোল নেটদুনিয়ায়]
সর্বশেষ খবর
-
যোগীরাজ্যে উদ্ধার লক্ষ টাকার ভেজাল চা! এই ঘরোয়া টোটকায় বুঝে নিন চা আসল না নকল
-
স্রেফ কল রেকর্ড এবং হোটেলের বিলই পরকীয়া প্রমাণে যথেষ্ট! বলছে সুপ্রিম কোর্ট
-
উঠছে নিষেধাজ্ঞা, তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেবে আমেরিকা! নয়া ‘বন্ধুত্বে’ কোন ‘কাঁটা’য় উদ্বিগ্ন ভারত?
-
বিশ্বের সর্বাধিক মুসলিমের বাস, সেই দেশের প্রাচীন মন্দিরে দাঁড়িয়ে হিন্দু ঐতিহ্য বাঁচানোর ‘শপথ’ মোদির
-
বাংলাদেশে ‘পুশ ব্যাক’! বছর পেরিয়ে মহদীপুর সীমান্ত দিয়ে দেশে সোনালি বিবির স্বামী-সহ ৪