Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Supreme Court

স্রেফ কল রেকর্ড এবং হোটেলের বিলই পরকীয়া প্রমাণে যথেষ্ট! বলছে সুপ্রিম কোর্ট

২০১৮ সালে এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দেয়, পরকীয়া অপরাধ নয়। যদি কোনও বিবাহিত মহিলা বা পুরুষ স্বেচ্ছায় পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৪২

options
link
স্রেফ কল রেকর্ড এবং হোটেলের বিলই পরকীয়া প্রমাণে যথেষ্ট! বলছে সুপ্রিম কোর্ট zoom
ফাইল ছবি।
Advertisement

২০১৮ সালে এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দেয়, পরকীয়া অপরাধ নয়। যদি কোনও বিবাহিত মহিলা বা পুরুষ স্বেচ্ছায় পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮ বছর পর পরকীয়া নিয়ে আরও এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলে দিল, স্রেফ ফোনের কল রেকর্ড এবং হোটেলের বিলেই পরকীয়া প্রমাণিত হতে পারে।

শীর্ষ আদালত সাফ বলছে, স্বামীর ফোনের কল রেকর্ড বা তাঁর হোটেলের বিলের তথ্য পরকীয়ার প্রমাণ হতে পারে। তাই কোনও স্ত্রী যদি সেগুলি দেখতে চান, তাহলে তা দেখার অনুমতি দিতে হবে। মূল মামলাটি রাজস্থানের জয়পুরের। এক মহিলা সেই ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেন। ওই মহিলা দাবি করেন, তাঁর স্বামী যে পরকীয়ায় লিপ্ত, সেটা তাঁর ফোন কলের রেকর্ড এবং হোটেলের বিল দেখলেই প্রমাণিত হবে।

Advertisement

প্রাথমিকভাবে পরিবার আদালত সাফ জানিয়ে দেয়, অভিযুক্ত যুবকের ফোনের কল রেকর্ড এবং হোটেলের বিলের তথ্য মুখবদ্ধ খামে আদালতে জমা দিতে হবে। প্রাথমিকভাবে ওই মহিলা হোটেলের সিসিটিভি ফুটেজই চেয়েছিলেন। কিন্তু মামলা দায়ের হওয়া পর্যন্ত সিসিটিভি ফুটেজ হোটেলের ডেটাবেস থেকে ডিলিট হয়ে যায়। তাই হোটেলের বিল এবং চেক ইনের সময় জমা দেওয়া পরিচয়পত্র দেখতে চান তিনি। কিন্তু অভিযুক্ত স্বামীর দাবি ছিল, এই তথ্যগুলি প্রকাশ করার অর্থ তাঁর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা। পরে মামলাটি হাই কোর্ট হয়ে সুপ্রিম কোর্টে চলে আসে।

শীর্ষ আদালতের মনমোহন এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রন ওই অভিযুক্ত স্বামীর যুক্তি উড়িয়ে দিয়েছেন। শীর্ষ আদালত বলছে, ফোন কলের রেকর্ড এবং হোটেলের বিলেই পরকীয়া প্রমাণ হতে পারে। দিল্লি হাই কোর্ট বলেছিল, ওই মহিলা শুধু নিজের অভিযোগের স্বপক্ষে কিছু প্রমাণ তুলে ধরতে চেয়েছেন। তাই ওই তথ্য আদালতে জমা দেওয়ায় কোনও আপত্তি থাকতে পারে না। দিল্লি হাই কোর্টের ওই পর্যবেক্ষণে সায় দিয়েছে সুপ্রিম কোর্টও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.