Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
24 Akbar Road

১৩ বছর ধরে নিজেদের পুরনো সদর দপ্তরের ভাড়াই দেয়নি কংগ্রেস! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দিল্লিতে বিজেপির যে দুটি মূল দপ্তর রয়েছে সেই দপ্তর দুটির ভাড়ার তথ্যও আরটিআইয়ের মাধ্যমে দিতে পারেনি কেন্দ্রীয় আবাসন মন্ত্রক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৯:৪৬

options
link
১৩ বছর ধরে নিজেদের পুরনো সদর দপ্তরের ভাড়াই দেয়নি কংগ্রেস! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য zoom
আকবর রোডের কংগ্রেস দপ্তর। ফাইল ছবি।
Advertisement

গত ১৩ বছর ধরে দিল্লির ২৪ আকবর রোডের (24 Akbar Road) সরকারি বাংলো বেআইনিভাবে দখলে রেখেছে কংগ্রেস (Congress) ! এমনকী ২০১৩ সালের পর থেকেই ওই বিরাট বাংলোর ভাড়াও দেয়নি দেশের প্রধান বিরোধী দল। এক আরটিআইয়ের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। মজার কথা হল, ওই বাংলোর ভাড়া বাবদ কংগ্রেসের কাছ থেকে কত টাকা প্রাপ্য, সেটা জানে না কেন্দ্রও।

আরটিআইয়ের রিপোর্ট বলছে, ১৯৯২ সালে সরকারিভাবে ২৪ আকবর রোডের বাংলোটি কংগ্রেসের নামে বরাদ্দ হয়। ২০১৩ সালে সেই বরাদ্দ খারিজ করে দেওয়া হয়। কিন্তু তারপরও হাত শিবির ওই বাংলো খালি করেনি। বরং কোনও না কোনও অজুহাতে সেটিকে আটকে রেখেছে। তাৎপর্যপূর্ণভাবে গত মাসেই ওই বাংলোটি খালি করার জন্য হাত শিবিরকে নোটিস দেয় কেন্দ্র। কিন্তু সেই নোটিসও কার্যকর হয়নি। পরে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে বাংলোটি এখনও ধরে রেখেছে হাত শিবির। কিন্তু ওই বাংলোর ভাড়া কত? সেটা এখনও হিসাব কষে জানাতেই পারছে না সরকার। আরটিআইয়ের জবাবে কেন্দ্রের কেন্দ্রের আবাসন দপ্তর বলছে, এখনও এ নিয়ে হিসাবনিকেশ চলছে। অবশ্য শুধু কংগ্রেস নয়, দিল্লিতে বিজেপির যে দুটি মূল দপ্তর রয়েছে সেই দপ্তর দুটির ভাড়ার তথ্যও আরটিআইয়ের মাধ্যমে দিতে পারেনি কেন্দ্রীয় আবাসন মন্ত্রক।

Advertisement

উল্লেখ্য, চল্লিশ বছর ধরে ২৪, আকবর রোডে সদর দপ্তর থেকে কাজ চালাচ্ছে কংগ্রেস। এক সময়ে কংগ্রেসের সদর দপ্তর ছিল যন্তরমন্তর রোডে। ইন্দিরা গান্ধী কংগ্রেস ভেঙে কংগ্রেস (আই) তৈরির পরে ১৯৭৮ সালের জানুয়ারিতে তাঁর অনুগামীরা চব্বিশ আকবর রোডের একটি বাংলোতে কাজ শুরু করেন। পরে এটিই কংগ্রেসের সদর দপ্তর হয়ে ওঠে। দলের মূল সদর দপ্তর ছাড়াও সেখানে রয়েছে কংগ্রেস সেবা দলের কার্যালয়, ৫, রাইসিনা রোডে যুব কংগ্রেসের অফিস এবং CII, ১০৯, চাণক্যপুরীর একটি আবাসন।

আকবর রোড খালি করার জন্য দীর্ঘদিন ধরেই চাপ আসছে কংগ্রেসের উপর। ২০১০ সালে নতুন সদর কার্যালয় তৈরির জন্য আলাদা জমি দেওয়া হয়েছিল কংগ্রেসকে। বলা হয়, আকবর রোডের সদর দপ্তরটি ৩ বছরের মধ্যে সেখানে স্থানান্তরিত করতে হবে। সেইমতো ২০১৩ সালেই ২৪, আকবর রোডের বাড়িটি ছেড়ে দেওয়ার কথা। তবে তখন তা কার্যকর হয়নি। উনিশের ভোটের আগেও একবার শোনা গিয়েছিল কংগ্রেস নতুন ঠিকানায় সরবে। সেটাও হয়নি। সদ্য কংরেসের সদর দপ্তর ইন্দিরা ভবনে স্থানান্তরিত হয়েছে বটে, কিন্তু আকবর রোড ধরে রাখতে চায় কংগ্রেস।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.