সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উঁহু! যেমনটা ভেবে ফেলেছেন, তেমন কিছু অনুষ্কা শর্মার সঙ্গে করেননি শাহরুখ খান!
তাহলে আর পাশবিক প্রবৃত্তির কথা কেন?
আসলে অনুষ্কা শর্মা আর শাহরুখ খানের মধ্যে সম্প্রতি গড়ে উঠেছে এক সুন্দরী আর এক পশুর সম্পর্ক! রূপকথায় যে আখ্যান স্মরণীয় হয়ে রয়েছে ‘বিউটি অ্যান্ড বিস্ট’ নামে।
তা, শাহরুখের কেমন পাশবিক প্রবৃত্তি খুনসুটির মাধ্যমে সবার সামনে তুলে ধরলেন অনুষ্কা?
শাহরুখ আর অনুষ্কা আপাতত রয়েছেন বিদেশে। সেখানে তাঁরা ইমতিয়াজ আলির নতুন ছবি ‘দ্য রিং’-এর শুটিংয়ে ব্যস্ত। সেই শুটিং চলাকালীনই নায়িকার থেকে ভেসে এল অভিযোগ- শাহরুখ ক্যামেরা দেখলেই সব সময় ছবি তোলার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু, অনুষ্কাকে রাখেন ব্যাকগ্রাউন্ডে!
এর ঠিক পরেই অভিযোগ ভুলে মন্তব্য করেছেন নায়িকা, ”তাতে কী বা এসে যায়! শেষ পর্যন্ত তো জয়ী হয় সৌন্দর্যই! সৌন্দর্য নিজ গুণেই সবার চোখ টেনে নেয়!”
বুঝতেই পারছেন, এ ছিল সুন্দরীর মন্তব্য! তা, ‘বিস্ট’ এর প্রত্যুত্তর দিলেন কী ভাবে?
ক্লিক করে দেখে নিন না নিচের ভিডিওয়!
সর্বশেষ খবর
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২,৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?
-
শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা! বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর