সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ব্যস্ততার মধ্যে একটা ফাঁকা দিন পেলে কী না করতে ইচ্ছে করে! তবে পরিকল্পনা করে যেন কিছুতেই কিছুই হয় না৷ বরং সব পরিকল্পনা বানচাল হয়ে যায়৷ আর আলসে ছুটির দিন এলোমেলো হয়েই আরও রঙিন হয়ে ওঠে৷ ঠিক সেরকমটাই হল দেবের প্রেমিকা রুক্মিণীর ক্ষেত্রে৷ একটা ছুটির দিন দারুণ মজা করেই কাটালেন নায়িকা৷
দেবের বিপরীতেই ‘চ্যাম্প’ ছবিতে দেখা যাবে তাঁকে৷ চলছে সে ছবির শুটিং৷ তবে এরই ফাঁকে একটা দিন ছুটি৷ সকালেই টুইটারে রুক্মিণী জানিয়েছিলেন, ছুটির দিন যে কী করে কাটাবেন ভেবে পাচ্ছেন না৷ কথায় বলে নেই কাজ তো খই ভাজ৷ অনেকটা যেন তাইই করলেন রুক্মিণী৷ টিম চ্যাম্পের সকলের সঙ্গে ছবি দিতে শুরু করলেন৷ টুইটারের দেওয়াল ভরিয়ে তোলাই যেন চ্যালেঞ্জ৷
কিন্তু তাতেও যেন মন ভরল না৷ অগত্যা ভিডিও৷ সেখানে এসে হাজির ছবির পরিচালক রাজ চক্রবর্তীও৷ তবে চমক আরও বাকি ছিল৷ ক্যামেরা একটু মুখ ফেরাতেই দেখা মিলল দেবের৷ বান্ধবী যখন ছুটির দিনে একা, তখন তিনি আর দূরে থাকেন কী করে! তাঁর অবশ্য হাতে বেশ কাজ৷ জানালেন, আজ একটা চেজ সিকোয়েন্সের কাজ চলছে৷ তার মধ্যেই অবশ্য একটু সময় বের করে এই ভিডিওতেও ধরা দিলেন৷ কেননা বান্ধবী যখন এভাবেই একটু মজা করতে চান, তখন তিনি না ধরা দিয়েই বা যান কোথায়!
So I decide to spam my own twitter feed with all of my team! Yaay again! @pritam1911 @Joyeeta2886 #soumikda @iamrajchoco #purulia #CHAAMP pic.twitter.com/5mrwdaOKA9
— RUKMINI MAITRA (@RukminiMaitra) December 16, 2016
এদিকে সেই নিয়ে দেদার খুনশুটি জমল টুইটারে৷ দেব রুক্মিণীর লেগপুল করলেন, পাল্টা বক্সিং এসে পড়ল দেবের মুখে৷ অবশ্য স্মাইলিতেই৷ তবে এদিন রুক্মিণী খোলসা করে জানিয়ে দিলেন, কোনও কোনও সম্পর্ক লুকিয়ে রাখা যায় না৷ বিশেষত এরকম দুষ্টুমিভরা সম্পর্ক তো একদমই নয়৷
#CHAAMP #bts Take 2! 😂
How I entertain myself when I have absolutely nothing to do! 😄@idevadhikari @iamrajchoco @DEV_PvtLtd @pritam1911 pic.twitter.com/4rpER7Dulx— RUKMINI MAITRA (@RukminiMaitra) December 16, 2016
সর্বশেষ খবর
-
প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর ভারত’, সেনার হাত মজবুত করছে কলকাতার ব্রিটিশ আমলের ফ্যাক্টরি
-
পুজোয় ‘গ্লাস স্কিন’ চান? কোরিয়ান নয়, দেশি চালের গুঁড়োই করবে কামাল! জানুন ব্যবহারের পদ্ধতি
-
বান্ধবীকে নিয়ে লজে উঠেছে স্বামী, খবর পেয়ে গুন্ডা পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী!
-
মহালয়াতেই হয় নিরঞ্জন! শোলার দুর্গাই বীরভূমের রায়বাড়ির আরাধ্যা
-
হেডফোনেই কাবু! কীভাবে অস্ত্র পেল হামলাকারী পাইলট? কী ঘটেছিল ককপিটের ভিতর?