এই কারণেই নাকি অভিষেকের সঙ্গে সুখী নন ঐশ্বর্য

সে কি!!!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৭, ১৩:৩৩

options
link
এই কারণেই নাকি অভিষেকের সঙ্গে সুখী নন ঐশ্বর্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কতাঁদের সম্পর্ক ও দাম্পত্যজীবন নিয়ে সিনেপ্রেমীদের কৌতুহলের অন্ত নেই। আপাতভাবে তাদের দেখলে সুখী দম্পতি বলেই মনে হয়। কিন্তু, সম্প্রতি খোদ অভিষেক বচ্চনই জানিয়েছেন, ঐশ্বর্য রাই নাকি তাঁর সঙ্গে সুখী নন!

Advertisement

[‘শ্রীদেবীর পর আমিই বলিউডের একমাত্র মহিলা কমেডিয়ান’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্যাপারটি ঠিক কী? জানা যাচ্ছে, একটি চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে না পারায় জুনিয়ন বচ্চনের ওপর বেজায় চটেছেন রাই সুন্দরী। সম্প্রতি অনলাইনে নিজের নতুন ছবি ‘ব্যাঙ্ক চোর’ সংক্রান্ত একটি খেলায় অংশ নেওয়ার জন্য অভিষেক বচ্চনকে আহ্বান জানান অভিনেতা রীতেশ দেশমুখ। কিন্তু খেলাটি শেষ করতে পারেননি জুনিয়র বচ্চন। সেই কারণে স্ত্রী ঐশ্বর্য যে তাঁর ওপর বেশ চটে যাবেন, তা নিজে মুখে স্বীকার করেছেন অভিষেক।

Advertisement

[টিজারেই চমকে দিলেন ‘হাসিনা’ শ্রদ্ধা]

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন রীতেশ দেশমুখ। ভিডিওয়  অভিষেক বচ্চন বলেন, ‘ আমি চেষ্টা করেছিলাম, খুবই চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না ব্রাদার। মনে হয় না, আমার বউ খুব একটা খুশি হবে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম। এখন এটা তোমার ওপরই ছেড়ে দেব। এই কাপ চ্যালেঞ্জটা তোমার জন্য। তুমি এই খেলার জন্য শ্রেষ্ঠ।‘ পাশাপাশি নতুন ছবি ‘ব্যাঙ্ক চোর’ এর জন্য রীতেশ দেশমুখকে শুভকামনাও জানিয়েছেন অভিষেক। ভিডিওয় তিনি বলেছেন,’ ব্যাঙ্ক চোর আসছে। আমার ছোট ভাই রীতেশ, থাপা-সহ গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল। গুড লাক।’

জে পি দত্তের আগামী ছবি ‘পল্টন’ –এ দেখা যাবে অভিষেক বচ্চনকে। টুইটারে নিজের নতুন ছবির কথাও ঘোষণা করেছেন জুনিয়র বচ্চন।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[ক্রিকেটের অজানা দুর্নীতি, লালসা, যৌনতার ছবি ধরা পড়বে এই ওয়েব সিরিজে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.