সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এও এক ‘প্রাক্তন’-এর কাহিনী৷ ফেলে আসা জীবনের কাহিনী৷ অতীত ভুলে এগিয়ে যাওয়ার কাহিনী৷ কল্পনা থেকে বাস্তব হয়ে ওঠার এই কাহিনী শ্বেতা বসু প্রসাদের৷
শ্বেতা বসু প্রসাদ৷ নামটা মনে আছে তো? কয়েকদিন আগেও খবরের শিরোনামে ছিল বলিউডের এই প্রাক্তন শিশু অভিনেত্রীর নাম৷ কারণটা যদিও খুব একটা সুখকর ছিল না৷ মধুচক্রে নাম জড়িয়ে জেল খাটতে হয়েছিল শ্বেতাকে৷ কিন্তু, সেসব এখন অতীত৷ স্মৃতির সেই অন্ধকারে না হারিয়ে ফের পর্দায় স্বমহিমায় জাতীয় পুরষ্কারপ্রাপ্ত এই অভিনেত্রী৷ ছবি স্বল্প দৈর্ঘের হলেও তাঁর সহ-অভিনেতার নামগুলো বেশ বড়৷ নাসিরুদ্দিন শাহ, শেরনাজ প্যাটেল, নবীন কস্তুরিয়া অভিনীত এই ‘ইন্টেরিয়র ক্যাফে নাইট’ বলে জীবনের দ্বিতীয় সুযোগের কথাই৷
ফেলে আসা দিনগুলো ফিরে পাওয়ার আশা কার না থাকে! তবে, অতীত ফিরে পাওয়ার সুযোগ কয়েকজনের ভাগ্যেই জোটে! সেটা ভাল করে জানেন শ্বেতা৷ তাই বড় পর্দা নয়, ইন্টারনেটকে বেছে নিয়েছেন বলিউডের গভীরতা মাপার জন্য৷ নাসিরুদ্দিন, শেরনাজদের মতো দক্ষ অভিনেতাদের পাশে আলাদা নজরও কেড়েছেন৷
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা