সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ছবি যশরাজ মুভিসের ‘ঠাগস অফ হিন্দোস্তান’। যে ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউডের দুই মহীরুহকে। একদিকে যেমন রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তেমন অন্যদিকে রয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তাই ছবিতে নিজের চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে ক্যাটরিনা কঠিন পরিশ্রম করছেন। আর শুধুমাত্র পরিশ্রম করেই তিনি থেমে নেই। তিনি এই ছবিটি নিয়ে এতটাই উত্তেজিত যে সেই পরিশ্রমের ভিডিও তুলে নিজেই আপলোড করেছেন নিজের সোশ্যাল সাইটে। এমনকি তাঁর একটি ফ্যান পেজ প্র্যাকটিসের একটি ভিডিও তুলেও আপলোড করেছে ইনস্টাগ্রাম ও টুইটার পেজে।
Rewind and repeat ….. #thugslife
Advertisement
১৯ শতকের ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষের ব্যাকড্রপের কথা উল্লেখ করা হয়েছে এখানে। ১৮৩৯ সালে ফিলিপ মিডোস টেলরের লেখা উপন্যাস ‘কনফেশনস অফ ঠাগ’ থেকে অনুপ্রাণিত এই ছবি। বলিউডের ইতিহাসে রেকর্ড গড়তে চলেছে এই ছবি। প্রথমবার একই সিনেমায় একসঙ্গে কাজ করছেন আমির খান এবং অমিতাভ বচ্চন। এমনকি এই ছবিতে প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করছেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। বি টাউনের খবর, ছবিতে নিজের সেরাটি তুলে ধরার জন্য তিনি নাকি সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন। এমনকি নিজের নাচের প্রতিটি ভঙ্গিকে নিঁখুত করে তুলতে দিনরাত তিনি প্রশিক্ষণ নিচ্ছেন বলেও শোনা যাচ্ছে।
Katrina Kaif returns to Instagram with this video! pic.twitter.com/sU125tWhro
— Katrina Kaif Online (@KatrinaKaifFB) February 1, 2018
সূত্রের খবর, এবছরের দিওয়ালিতেই মুক্তি পাবে বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত অ্যাকশন ও রোমান্সে ভরপুর ছবি ‘ঠাগস অফ হিন্দোস্তান’।
Katrina Kaif at #ThugsofHindostan dance rehearsals (2/2) pic.twitter.com/DR9bbu8zsV
— Katrina Kaif Online (@KatrinaKaifFB) February 1, 2018
[হাড়হিম করা ‘পরি’র নয়া টিজার, অনুষ্কাকে দেখে আতঙ্কিত দর্শকরা]
সর্বশেষ খবর
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি
-
চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ